সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৩

গুগল ম্যাপসে নতুন ফিচার

গুগল ম্যাপসে নতুন ফিচার

প্রযুক্তি আকাশ: অ্যাপল মোবাইল ডিভাইসের অপারেটিং সিস্টেম আইওএস ৭-এর জন্য ম্যাপিং অ্যাপ্লিকেশনে নতুন চারটি ফিচার যোগ করেছে টেক জায়ান্ট গুগল। অ্যাপল আইফোনে নিজস্ব ম্যাপিং অ্যাপ্লিকেশনের ব্যর্থতার পর অ্যাপটি ঠিক করার জন্য উঠেপড়ে লাগলেও ২০১২ সালের ডিসেম্বরে আইওএসে ফেরার পর থেকে এখন শীর্ষে রয়েছে গুগল ম্যাপস।

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, আইওএস ৭-এ ফেরার অল্প সময়ের মধ্যেই এক কোটির বেশি আইওএস ডিভাইসে ডাউনলোড করা হয়েছে গুগল ম্যাপস। একের পর এক আপডেট এবং ফিচার যোগ করে ম্যাপিং অ্যাপটিকে অনেকখানি এগিয়ে রেখেছে গুগল।

নতুন ফিচারগুলো হচ্ছে-

একাধিক গন্তব্যের দিকনির্দেশনা: নতুন চার ফিচারের মধ্যে প্রথমটি হচ্ছে একাধিক গন্তব্যের দিকনিদের্শনা। গাড়ি চালানো বা সাইকেলে চড়ে ঘুরে বেড়ানো, সবক্ষেত্রেই ব্যবহার করা যাবে ফিচারটি।

একাধিক গন্তব্য চিহ্নিত করা: এই ফিচারটি ব্যবহার করে জাদুঘর, ঐতিহাসিক স্থান ইত্যাদি একসঙ্গে চিহ্নিত করে ক্রমানুসারে সাজানো যাবে। এরপর ক্রমানুসারে সহজ পথটি বাতলে দেবে গুগল ম্যাপস।

ফ্লাইট-হোটেল বুকিং ও রেস্টুরেন্ট রিজার্ভেশন: গুগল ম্যাপস দিয়েই এখন ফ্লাইট বুকিং, হোটেল বুকিং আর রেস্টুরেন্টের রিজার্ভেশন চেক করতে পারবেন ব্যবহারকারী। এ জন্য গুগলে সাইন ইন করা থাকতে হবে। শুরুতে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।

আসন্ন ইভেন্টের সার্চ সুবিধা: গুগল ম্যাপসে বিভিন্ন ভেনু নিয়ে সার্চ করেই ভেনুগুলোর আসন্ন আয়োজন নিয়ে তথ্য পেয়ে যাবেন ব্যবহারকারী। যেমন নির্দিষ্ট কোনো কনসার্ট ভেনু সার্চ করেই আসন্ন কনসার্টগুলো সম্পর্কে খবর পাওয়া যাবে গুগল ম্যাপস থেকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026