মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:০২

কুলাউড়ায় ২৬ নারী ছিনতাইকারী আটক

কুলাউড়ায় ২৬ নারী ছিনতাইকারী আটক

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ২৭ জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ২৬ জনই নারী। ছিনতাইকারীরা বিভিন্ন  পূজামণ্ডপ থেকে স্বর্ণের চেইন ও মোবাইল ফোন সেট ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে তাদের আটক করে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, পূজামণ্ডপে ছিনতাইকারী চক্র সক্রিয় এমন সংবাদের ভিত্তিতে রাতভর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ এলাকায় অভিযান চালায় পুলিশ। ভোর পর্যন্ত চলা এ অভিযানে ২৬ নারী ছিনতাইকারীসহ ২৭ জনকে আটক করা হয়।   আটকরা হলেন, সকিনা বেগম (৩২), স্বপ্না বেগম (২৫) আলসুমা বেগম (২৪), সুহেনা আক্তার (২০), আসমা বেগম (২০), রোজিনা বেগম (২৫), হোসনা বেগম (৩২), রিনা বেগম (২৮), হালিমা বেগম (৩২), মিনারা বেগম (৪৫), পারভিন আক্তার (১৮), মেহের চান (৩৫), নাজমিন আক্তার (১৮), সাহেনা বেগম (২৮), রুজিনা বেগম (২২), কুলছুমা বেগম (৩৫), সালমা বেগম (২১), হোসনা বেগম (২৩), সাহেদা খাতুন (৩০), আলেমা বেগম (২৩), সুফিয়া বেগম (৩৫), মিতু বেগম (২১), পারভিন (২০), আঙরা বেগম বেগম (৪৫), বানেছা বেগম (৪৫), জোসনা বেগম (২৩) ও শিবলু মিয়া (৪১)।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026