মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০৪

ভারতকে যেসব অস্ত্র দেবে রাশিয়া

ভারতকে যেসব অস্ত্র দেবে রাশিয়া

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মাসে ভারত সফর করবেন। দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের সঙ্গে তার কয়েকটি সামরিক চুক্তি হতে যাচ্ছে।

খবরে বলা হয়েছে, পুতিনের রাষ্ট্রীয় সফরের জন্য দুই দেশের পক্ষ থেকে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ অক্টোবর তিনি দিল্লি পৌঁছবেন। ৪ ও ৫ অক্টোবর ভারত-রাশিয়ার এক সম্মেলনে যোগ দিতে পুতিনের এ সফর।

পুতিনের এ সফরে উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিভিন্ন চুক্তি হতে পারে। এবারের সম্মেলনে রাশিয়ার কাছ থেকে ভারত বেশকিছু অত্যাধুনিক অস্ত্র কিনতে যাচ্ছে।

এসব অস্ত্রের মধ্যে রয়েছেন রুশ এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার প্রয়োজনীয় সরঞ্জাম, চারটি প্রজেক্ট ১১৩৫৬ ফ্রিগেট, ৪৮টি এমআই-১৭ভি-৫ হেলিকপ্টার এবং ২০০টি কেএ-২২৬টি হেলিকপ্টার।

২০১৬ সালে ভারত ৩৯ হাজার কোটি টাকাতে রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা কেনার চুক্তি করেছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026