সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:১১

অনূর্ধ্ব-১৮ নারী সাফ ফুটবল: সেমিতে বাংলাদেশ পাকিস্তানের বিদায়

অনূর্ধ্ব-১৮ নারী সাফ ফুটবল: সেমিতে বাংলাদেশ পাকিস্তানের বিদায়

গ্যালারী থেকে ডেস্ক: ভুটানে অনূর্ধ্ব-১৮ নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে বাংলাদেশ।

এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার উৎসব শেষ হতে না হতেই আবারো ফুটবল উৎসবে মাতলো কিশোরীরা। আজ ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে আসরে শুভ সূচনা করেছে স্বপ্না-কৃষ্ণারা।

গত আগস্টে ভুটানের এই চাংলিমিথাং স্টেডিয়ামে পাকিস্তানকে ১৪-০ গোলে হারিয়েছিল অনূর্ধ্ব-১৫ কিশোরীরা। এরপর তাদের সিনিয়র টিম আবারও সেই পাকিস্তানের মুখোমুখি হয়েছিল এবং আগের মতোই বড় জয় নিয়েই মাঠ ছাড়ে। আর এই জয়ের ফলে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে গোলাম রাব্বানী ছোটনের দল। কেননা ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে নেপাল এই পাকিস্তানকে হারিয়েছিল ১২-০ গোলে।

ম্যাচের ১৪ মিনিটেই ৩ গোলে এগিয়ে যায় লাল-সবুজের দল। আর ম্যাচের প্রথমার্ধে স্বপ্না ও মার্জিয়ার হ্যাট্রিকে ৮-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এছাড়াও শিউলি ও মৌসুমি পাকিস্তানের জালে একবার করে বল পাঠান। পাকিস্তানকে কোনরকম সুযোগ না দিয়ে ৮ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় শিউলিরা।

বিরতি থেকে ফিরে খেলায় ছন্দ রাখলেও গোল পেতে দেরী হয়েছিল বাঘিনীদের। লাল-সবুজের কিশোরীরা রীতিমত চেপে ধরে পাকিস্তানি কিশোরীদের। ৬০ মিনিটের পরই যেন আবার দেখা মেলে চেনা বাংলাদেশের। বাকি আধা ঘণ্টায় আরো ৯টি গোল করে বাংলাদেশি কিশোরীরা।

এদিন চাংলিমিথাংয়ে বাংলাদেশর হয়ে গোলের বন্যা বইয়ে দিতে থাকেন স্বপ্না। পাকিস্তানের জালে তিনি একাই ৭ বার বল পাঠান। তার সঙ্গে সঙ্গে মার্জিয়াও জ্বলে ওঠেন। করেন ৪ গোল। শিউলি আজম জোড়া গোল করেন। মৌসুমি, কৃষ্ণা, আঁখি ও তহুরা ১টি করে গোলের পর উৎসবে মাতেন। দলের এগারো খেলোয়াড়ের মধ্যে গোল পেয়েছেন সাতজনই।

আগামী ২ অক্টোবর মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে স্বপ্নারা। আসরের ‘এ’ গ্রুপে খেলছে ভারত, ভুটান ও মালদ্বীপ। আর টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর। আর ৭ অক্টোবর ফাইনালের মধ্যে দিয়ে আসরের পর্দা নামবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026