বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৫

যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো নতুন বাণিজ্য চুক্তিতে ট্রাম্পের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো নতুন বাণিজ্য চুক্তিতে ট্রাম্পের উচ্ছ্বাস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নাফটা চুক্তির বদলে ইউএসএমসিএ নামক একটি নতুন চুক্তিতে পৌঁছেছে উত্তর আমেরিকার তিনদেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

নতুন এ চুক্তিতে পৌঁছানোর বিষয়টির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনদেশের ঐকমত্যে পৌঁছানোর পর নতুন এ চুক্তিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

ট্রাম্প বলেন, নতুন এ চুক্তির ফলে উত্তর আমেরিকা উৎপাদনের ক্ষেত্রে একটি শক্ত অবস্থায় পৌঁছে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনদেশ নিয়ে সম্মিলিত ভাবে কাজ করে যাবে বলেও জানান তিনি।

রোববার কানাডা ও যুক্তরাষ্ট্র মেক্সিকোর সাথে একটি আধুনিক বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দূত রবার্ট লাইথিজার ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড একটি বিবৃতিতে স্বাক্ষর করেন।

এর মধ্য দিয়ে এখন থেকে কানাডার দুগ্ধজাত পণ্যের বাজারে মার্কিন পণ্য প্রবেশের সুযোগ পাবে। যুক্তরাষ্ট্রে কানাডার গাড়ি রপ্তানি নির্দিষ্ট করে দেওয়া হবে।

উল্লেখ্য, ক্ষমতায় আসার পর থেকেই নাফটা চুক্তি নিয়ে হুমকি দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত আগস্ট মাসে মেক্সিকোর সাথে নতুন করে চুক্তিতে পৌঁছানোর পরই কানাডার ওপর চাপ প্রয়োগ করা শুরু করে যুক্তরাষ্ট্র। রোববারের এ চুক্তির বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে প্রায় একবছরেরও বেশি সময় লাগল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026