রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৮

ব্রেক্সিটের পর যোগ্যতার ভিত্তিতে শ্রমিক নিয়োগ: থেরেসা মে

ব্রেক্সিটের পর যোগ্যতার ভিত্তিতে শ্রমিক নিয়োগ: থেরেসা মে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউরোপিয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিট কার্যকর হলে যোগ্যতার ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেয়া হবে।

ইউরোপিয় রাষ্ট্রগুলোর জোট ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) এর শ্রমিকদের আর একপেশে অগ্রাধিকার দেয়া হবে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

মে সোমবার এক বিবৃতিতে বলেন, ব্রিটেন ব্রেক্সিটের পর উচ্চমান ও যোগ্যতা সম্পন্ন অভিবাসীদের আকৃষ্ট করবে। এমনকি যেকোন দেশের অভিবাসীদের অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে কাজের সুযোগ দেয়া হবে।

২০১৯সালে ব্রেক্সিট বিল প্রকাশের আগেই আমরা ইইউ ও ইইউ বহির্ভুত দেশগুলোর জন্য একটি একক নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছি’ বলে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একটি সমাবেশে দাবি করা হয়।

মে আরো বলেন, আমরা বিশেষত অভিবাসন ইস্যুতে ব্রেক্সিট চাই। তাই কয়েক দশকের মধ্যে প্রথমবারের মত ব্রিটেন অভিবাসী বাছাই করার সুযোগ পাচ্ছে।

এমনকি ব্রেক্সিটের সাথে সাথে ইইউ’র নাগরিকদের ফ্রি ব্রিটেন ভ্রমন করার সুযোগও শেষ হয়ে যাচ্ছে। আমাদের প্রয়োজনেই শুধু অভিবাসন প্রবেশ করাবো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026