মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:১৩

মিয়ানমারের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে পারে ইইউ

মিয়ানমারের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে পারে ইইউ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর দমন-পীড়নের ঘটনায় মিয়ানমারের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)।

ইউরোপীয় ইউনিয়নের তিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হলে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য ব্লকে মিয়ানমারের পণ্যের শুল্কমুক্ত সুবিধা কেড়ে নেওয়া হতে পারে।

তবে এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে না বলেও সূত্র জানিয়েছে। মূলত বাণিজ্য নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ সৃষ্টি করে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধ করতে চায় ইইউ।

নিষেধাজ্ঞা কার্যকর করার আগে মিয়ানমারকে ছয়মাসের সময় বেঁধে দেওয়া হতে পারে। যারমধ্যে তাদেরকে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সংরক্ষণের বিষয়ে নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে হবে।

উল্লেখ্য, মিয়ানমারের সেনাবাহিনী গণহত্যার উদ্দেশ্য নিয়ে রোহিঙ্গা নিধনযজ্ঞ চালিয়েছে মর্মে গত আগস্ট মাসে জাতিসংঘ প্রতিবেদন দেয়। সেই প্রেক্ষিতে, দেশটির দু’টি সামরিক ইউনিটের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পর এবার মিয়ানমারের বিরুদ্ধে এ ব্যবস্থা নিতে পদক্ষেপ নিতে যাচ্ছে ইইউ।

ইইউ’র এক কর্মকর্তা জানান, মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ হলে জনগণের ওপর এর যে প্রভাব পড়বে তা নিয়ে উদ্বিগ্ন হলেও, মিয়ানমারের সামরিক অভিযানকে গণহত্যা হিসাবে তুলে ধরে প্রকাশিত জাতিসংঘ প্রতিবেদনও আমলে নেওয়া জরুরি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026