সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৬

শিগগির কাভানফের তদন্ত প্রতিবেদন পেতে যাচ্ছে মার্কিন সিনেট

শিগগির কাভানফের তদন্ত প্রতিবেদন পেতে যাচ্ছে মার্কিন সিনেট

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনিত সুপ্রিমকোর্ট বিচারপতিপ্রার্থী ব্রেট কাভানফের বিরুদ্ধে ওঠা যৌন অভিযোগের তদন্ত প্রতিবেদন আর কয়েকঘণ্টার মধ্যেই পাওয়ার আশা করছে দেশটির সিনেট।

ট্রাম্প কাভানফকে মনোনয়ন দেওয়ার পর এপর্যন্ত তিন নারী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলায় এর তদন্তভার এফবিআই’কে দেয় মার্কিন সিনেট।

অবশ্য এফবিআই’র তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হবে না। তবে, বৃহস্পতিবারের মধ্যেই সেটি পর্যবেক্ষণ করবেন সিনেট সদস্যরা।

উল্লেখ্য, সিনেটে কাভানফের সুপ্রিমকোর্ট বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে তিক্ত বিভেদ সৃষ্টি হয়েছে। যদিও কাভানফ বরাবরই তার ওপর ওঠা অভিযোগগুলো অস্বীকার করে আসছেন।

রিপাবলিকান সিনেট নেতা মিচ ম্যাকোলেন জানান, তিনি কাভানফের মনোনয়ন নিয়ে চূড়ান্ত ভোট শনিবারের মধ্যেই হোক সেটিই আশা করেন। অবশ্য, এর আগে শুক্রবার একটি পদ্ধতিগত ভোটও হওয়ার কথা রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026