সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৪

ব্রেক্সিটের কঠিনতম পর্বে ঐকমত্য চান থেরেসা মে

ব্রেক্সিটের কঠিনতম পর্বে ঐকমত্য চান থেরেসা মে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রেক্সিট নিয়ে দ্বিধাবিভক্ত টোরি পার্টিকে ঐকবদ্ধ হয়ে তার পাশে থাকার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

বুধবার বার্মিংহামে এক জনাকীর্ণ কক্ষে থেরেসা মে বলেন, ইউরোপীয় ইউনিয়নের চাপের মধ্যে ব্রেক্সিট নিয়ে দরকষাকষির কঠিনতম পর্ব সফলভাবে শেষ করতে হলে অবশ্যই সকলকে এক হতে হবে।

থেরেসা মে বলেন, ব্রেক্সিট ব্রিটেনের জন্য একটি বিশেষ সুযোগের মুহূর্ত। বাইরে পুরো দুনিয়া পড়ে রয়েছে। আমাদের এখন এর থেকে বেরিয়ে বাকি দুনিয়া দেখার পালা।

তিনি বলেন, আমরা এখন কঠিনতম সময় পার করছি। যদি আমরা ঐকবদ্ধ হয়ে নিজেদের ধৈর্য দেখাতে পারি আমি নিশ্চিত ব্রিটেনের জন্য শুভ একটি চুক্তিতে পৌঁছাতে পারবো।

প্রসঙ্গত, থেরেসা মে তার দল কনজারভেটিভ পার্টির ভেতর থেকে ব্রেক্সিট নিয়ে নানা অসন্তোষ ও ক্ষোভের মুখে পড়েছেন। এমনকি দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনও থেরেসা মে’র ব্রেক্সিট-নীতির একজন কড়া সমালোচক হিসেবে তার নিজস্ব কর্মসূচি পরিচালনা করছেন।

অন্যদিকে, ইইউ নেতারাও থেরেসা মে’র প্রস্তাব নাকচ করে দিয়ে তাকে ১৮ অক্টোবর পর্যন্ত নতুন প্রস্তাব তৈরির সময় বেঁধে দিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026