সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০৯

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার একটি বাড়িতে অনুসন্ধান চালাতে গিয়ে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও ৬ পুলিশ কর্মকর্তা।

স্থানীয় সময় বুধবার ফ্লোরেন্সে এ ঘটনা ঘটে। খবর সিএনএন। ফ্লোরেন্সের শেরিফ পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় শেরিফ দফতরের সাহায্যের ডাকে সাড়া দিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

ওই বাড়িতে এক বন্দুকধারী শিশুদের জিম্মি করে রাখে এবং গোলাগুলির কারণে দুই ঘণ্টা ধরে অচলাবস্থা চলে। পরে সন্দেহভাজন গুলিবর্ষণকারীর আত্মসমর্পণের মধ্য দিয়ে ঘটনার অবসান হয়।

আত্মসমর্পণের পর সন্দেহভাজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় প্রকাশ করা হয়নি এবং তার উদ্দেশ্যও পরিষ্কার নয়। গোলাগুলির ঘটনা ও এটি কীভাবে শেষ হয়েছে, তার বিস্তারিত জানা যায়নি।

এক সংবাদ সম্মেলনে ফ্লোরেন্সের কাউন্টি শেরিফ কেনি বুন জানিয়েছেন, শহরের পশ্চিম প্রান্তে ভিনটেজ প্লেস সাবডিভিশনে সার্চ ওয়ারেন্ট নিয়ে যাওয়ার পর তার বেশ কয়েকজন ডেপুটি হামলার মুখে পড়েন।

এতে তিন কাউন্টি শেরিফ ডেপুটি ও ফ্লোরেন্স শহর পুলিশের চার কর্মকর্তা গুলিবিদ্ধ হন। এদের মধ্যে শহর পুলিশের এক কর্মকর্তা মারা যান।

শেরিফ দফতরের মুখপাত্র মেজর মাইকেল নান জানিয়েছেন, বন্দুকধারীর সঙ্গে ওই বাড়িতে থাকা সব শিশু নিরাপদ আছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026