শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৯

চার মাসেই প্রেগনেন্ট সোনম

চার মাসেই প্রেগনেন্ট সোনম

বিনোদন ডেস্ক: অনিল কাপুর কন্য বলিউড অভিনেত্রী সোনম কাপুর গত ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। বিয়ের চার মাস পার হতে না হতে তার মা হওয়ার সংবাদ শোনা যাচ্ছে।

প্রেগনেন্ট সোনম কাপুর এই ক্যাপশনে এই নায়িকা ম্যাক্সি পরা ছবি ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। গোলাপি রঙের একটি ম্যাক্সি ড্রেস পরে দেখা গিয়েছে সোনমকে।

সেই নিয়েই উঠেছে প্রশ্ন৷ গুঞ্জন ছড়িয়েছে নায়িকা অন্তঃসত্ত্বা। সেই কারণে বড়ো সাইজের পোশাক পরে বেবি বাম্প ঢাকার চেষ্টা করছেন৷

কয়েক মাস আগে সোনমের একটি ওয়েস্টার্ন পোশাক পরা ছবি প্রকাশ্যে আসে। যেখানে লাল-সাদা স্যুট পরে, হাতে কালো ব্যাগ নিয়ে কবজিতে জড়িয়ে রেখেছেন মঙ্গলসূত্র৷ তা নিয়ে হয় বিস্তর আলোচনা।

মঙ্গলসূত্রের পর এবার ঢিলেঢালা পোশাক পরার কারণে ট্রোলড হয়েছেন সোনম কাপুর৷ তবে তা নিয়ে এখনো কিছুই বলেননি সোনম, তার স্বামী আনন্দ আহুজা কিংবা তাদের পরিবার।

শুরুর দিকে সমলোচনার পাত্তা দিতেন না এ নায়িকা। এখন অবশ্য প্রায়ই সোশ্যাল মিডিয়ায় রাগ ঝাড়েন। দেখা যাক, এ নিয়ে তিনি রেগে যান নাকি সদ্য স্বীকার পাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026