মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩২

ট্রাম্পের কাছে বিষ মিশ্রিত চিঠি পাঠানোর অভিযুক্ত গ্রেফতার

ট্রাম্পের কাছে বিষ মিশ্রিত চিঠি পাঠানোর অভিযুক্ত গ্রেফতার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য কর্মকর্তাদের কাছে বায়োলজিক্যাল বিষ রেসিন ব্যবহার করে চিঠি পাঠানোর অভিযোগে নৌবাহিনীর সাবেক এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ।

যুক্তরাষ্ট্রের ইয়োটা অঙ্গরাজ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ইয়োটা পুলিশ তার পরিচয় প্রকাশ করেছে। তার নাম ওয়েলম্যান ক্লাইড  এল্যান (৩৯)।

পুলিশের জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত স্বীকার করে জানিয়েছে, ট্রাম্প ছাড়াও রুশ প্রেসিডেন্ট পুতিন, ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেদ, মার্কিন এ্যাটোর্নি জেনারেল ও পেন্টাগনের সদস্যদের কাছে বিষাক্ত চিঠির খাম পাঠিয়েছিল।

অভিযুক্ত আরও জানান, গত সেপ্টেম্বর মাসে শেষের দিকে রেসিন বিষ মিশিয়ে চিঠিগুলো ডাকযোগে পাঠিয়ে দেয়। গত মঙ্গলবার হোয়াইট হাউস, ফেডারেল ইনভেস্টিগেশন দফতর রেসিনযুক্ত কয়েকটি খাম হস্তগত করে।

এরপর পুলিশ প্রেরণকারীকে আটক করতে সক্ষম হয়। এ্যালনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এ মামলায় তার দশ বছরের কারাদ- হতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026