রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:০৩

দু’সপ্তাহের মধ্যেই ব্রেক্সিট ইস্যুর সমাধান: আয়ারল্যান্ড প্রধানমন্ত্রী

দু’সপ্তাহের মধ্যেই ব্রেক্সিট ইস্যুর সমাধান: আয়ারল্যান্ড প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আগামী দু’সপ্তাহের মধ্যে ব্রেক্সিট ইস্যুতে সমাধানের ব্যাপারে আশাবাদী আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাডকার। শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তবে ব্রেক্সিট ইস্যুতে আরও অনেক কাজ করার আছে বলেও জানান তিনি। ভারাদকার বলেন, আগামী নভেম্বরের মধ্যে দুই পক্ষ চুক্তির দিকে এগিয়ে যাবে। আগামী সপ্তাহে অনুষ্ঠিত বাজেটে নির্ধারিত হবে ব্রেক্সিট বিষয়ক পরিকল্পনা।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ব্রেক্সিটের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কৃষকদের যথাযথ সরকারি সাহায্য প্রয়োজন, যাতে ভবিষ্যতে দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্থ না হয়।

এর আগে, ব্রেক্সিট ইস্যুতে যদি ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটিশ সরকারের মধ্যে কোনো সমঝোতা না হয়, সেক্ষেত্রে তার সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছেন আইরিশ প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্তের পর থেকে আয়ারল্যান্ড সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে ব্রিটেন ও ইইউয়ের মধ্যে বিবাদ চলছে। এ বিষয়টি এখনো পর্যন্ত কোনো সমাধান না আসায় ব্রেক্সিট কোনো চুক্তি ছাড়াই সম্পাদিত হতে পারে বলে আশংকা করা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026