রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১০

রাজকীয় বিয়ের নিরাপত্তায় ২০ লাখ পাউন্ড চাইবে ব্রিটিশ পুলিশ

রাজকীয় বিয়ের নিরাপত্তায় ২০ লাখ পাউন্ড চাইবে ব্রিটিশ পুলিশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: কয়েক মাস আগে হওয়া ডিউক আর ডাসেস অব সাসেক্স হ্যারি-মেগানের বিয়ের রেশ কাটতে না কাটতেই উইন্ডসর এলাকা আরো একবার সাজতে যাচ্ছে বিয়ের সাজে।

আগামী শুক্রবার প্রিন্সেস ইউজিনি বিয়ে করতে যাচ্ছেন তার বাগদত্তা জ্যাক ব্রুকসব্যাংককে। এই বিয়েতে নিরাপত্তা দেওয়ার জন্য ২০ লাখ পাউন্ড অতিরিক্ত বরাদ্দ চেয়েছে উইন্ডসর পুলিশ।

ধারণা করা হয় ৫ মাস আগে অনুষ্ঠিত হ্যারি-মেগানের বিয়েতে ব্যয় হয়েছিলো ২০ থেকে ৪০ লাখ পাউন্ড। একটি বিবৃতিতে থেমস ব্যালি পুলিশের ডেপুটি কমিশনার ম্যাথু বারবার স্কাই নিউজকে বলেছেন, ডিউক এবং ডাচেস অব সাসেক্স এর বিয়েতে নিরাপত্তা প্রদানের বিষয়টি বেশ জটিল ছিল।

থেমস ভ্যালি পুলিশকে এদিন প্রচুর সংস্থাকে যুক্ত করতে হয়েছে। এর হিসেব এখনও চলমান। একবার হিসেব শেষ হলে আমরা বিস্তারিত জানাবো। এরপরে আমরা আনুষ্ঠানিকভাবে অর্থ বরাদ্দ চাইবো।

উইন্ডসর পুলিশ নিয়মিতভাবে রাজকিয় ব্রিটিশ অনুষ্ঠানের নিরাপত্তা প্রদান করে থাকে। সেন্ট জর্জ চ্যাপেলে অনুষ্ঠিত বিয়েতে রাজপরিবারের প্রায় সকল জেষ্ঠ্য সদস্য অংশ নেবেন।

বার্কিংহাম প্যালেস নিশ্চিত করেছে রাজপরিবার অনুষ্ঠানের সকল অর্থ পরিষোধে রাজি আছে। তবে নিরাপত্তা দেওয়া পুলিশের দায়িত্ব। তাই তারা নিরাপত্তার জন্য কোন অর্থ দেবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026