রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৫৯

ব্রেক্সিটের অনিশ্চয়তায় ক্ষতির মুখে ব্রিটিশ কোম্পানিগুলো

ব্রেক্সিটের অনিশ্চয়তায় ক্ষতির মুখে ব্রিটিশ কোম্পানিগুলো

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রেক্সিট নিয়ে অনিশ্চয়তায় ব্রিটেনের বাণিজ্য ইতোমধ্যেই ক্ষতির মুখে পড়েছে বলে দু’টি জরিপে দেখা গেছে। এতে, রপ্তানি গতি মন্থর হয়ে গেছে এবং জনবল নিয়োগ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।

এছাড়া, বিনিয়োগ পরিকল্পনা নিয়েও চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সোমবার জরিপ দু’টির ফল প্রকাশ করা হয়। ব্রিটিশ চেম্বার অব কমার্স-বিসিসি ৫হাজার ৬শ’টি কোম্পানির ওপর এই জরিপ চালায়।

১৯৮৯ সালে এধরণের জরিপ শুরু হওয়ার পর থেকে এই প্রথম দেখা যাচ্ছে, ২০১৬ সাল থেকে ব্রিটেনের কারখানাগুলোর রপ্তানি আশংকাজনকভাবে কমতে শুরু করেছে।

বিসিসি’র পাক্ষিক জরিপে দেখা যায়, ব্রিটেনের কোম্পানিগুলোতে কর্মী নিয়োগ ৬০ শতাংশ থেকে কমে ৪৭ শতাংশে এসে ঠেকেছে। এছাড়া, ৭২ শতাংশ প্রতিষ্ঠান তাদের কর্মী নিয়োগ নিয়ে চরম হতাশা প্রকাশ করেছে।

বিসিসি ডিরেক্টার জেনারেল অ্যাডাম মার্শাল জানান, জরিপে স্পষ্টভাবে ফুটে উঠেছে, ব্রেক্সিট নিয়ে অনিশ্চয়তা কিভাবে ব্রিটেনের বাণিজ্যখাতকে চরম অনিশ্চয়তায় ফেলেছে। এধরণের টালমাটাল অবস্থা কোনভাবেই বাণিজ্যখাতে স্থিতাবস্থা আনতে পারে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026