মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০৪

চীন ও মার্কিন বাণিজ্য যুদ্ধে ফকির হবে বিশ্ব

চীন ও মার্কিন বাণিজ্য যুদ্ধে ফকির হবে বিশ্ব

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ বিশ্বকে আরও গরিব ও বিপজ্জনক করে তুলবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থার (আইএমএফ) বৈশ্বিক অর্থনীতিবিষয়ক সর্বশেষ মূল্যায়নে এমন হুশিয়ারি দেয়া হয়েছে।

সোমবার প্রকাশিত বৈশ্বিক অর্থনীতির ত্রৈমাসিক পূর্বাভাসে বাণিজ্য-যুদ্ধের পরিণতির বিষয়ে বিশ্বকে সতর্ক করা হয়। বিবিসি জানায়, আইএমএফ চলতি ও আগামী বছরে বিশ্ব অর্থনীতি ধসের বিষয়ে সতর্ক করে দিয়েছে।

বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলা বাণিজ্য-যুদ্ধ অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে একটা মারাত্মক বাধা হয়ে দাঁড়াবে। বৈশ্বিক প্রবৃদ্ধি কমে ৩.৭ শতাংশে দাঁড়াবে বলে আইএমএফের পূর্বাভাসে বলা হয়েছে। অর্থনৈতিক ঝুঁকির ঊর্ধ্বগতিতে বাণিজ্য চিন্তা ও ঋণের মাত্রার কারণে বৈশ্বিক অর্থনৈতিক সংস্থাটির পূর্বাভাসে প্রবৃদ্ধি কমেছে।

প্রতিবেদনের পূর্বাভাসে দেখা যায়, যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য-যুদ্ধের কারণে বৈশ্বিক জিডিপি কমে চলতি বছরে ১০ ভাগের ২ ভাগ বা ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়াবে। পরবর্তী বছর ২০১৯ সালে এ ঝুঁকি আরও বাড়বে। জুলাইয়ের প্রতিবেদনে সংস্থাটির প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল ৩ দশমিক ৯ শতাংশ।

জুলাইয়ের প্রতিবেদনের সঙ্গে তুলনা করে চলতি বছর ও আগামী বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস করা হয়েছে। এতে ক্ষয়িষ্ণু পূর্বাভাস করা হয়েছে উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর ক্ষেত্রেও।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশোধপরায়ণ নীতি ও শুল্কারোপের কারণে যে বাণিজ্য দ্বন্দ্ব শুরু হয়েছে, তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে চীন ও অন্যান্য এশীয় দেশের অর্থনীতি।

বিশেষ করে ব্রাজিল, এশিয়ার দেশ আফগানিস্তান, তুরস্কে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। পূর্বাভাসে ইউরোপের দেশ ও ব্রিটেনের ক্ষেত্রেও প্রবৃদ্ধি কমেছে। বলা হচ্ছে এমন প্রবৃদ্ধির কারণে প্রধানতম কয়েকটি অর্থনীতির আকার ছোট হতে পারে।

আইএমএফ’র প্রধান অর্থনীতিবিদ মাউরি অবসফিল্ড বলেন, যদি নতুন করে কোনো বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তাহলে সেটা নিত্যপ্রয়োজনীয় পণ্য, ব্যবসা ও বৃহত্তর অর্থনীতির জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়াবে।

তিনি আরও বলেন, বাণিজ্য নীতির প্রতিফলন হল রাজনীতি। আর এ রাজনীতি অনেক দেশে এখন স্বাভাবিক অবস্থায় নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026