মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০৪

খাশোগিকে সৌদিরাই হত্যা করেছে : মার্কিন সিনেটর

খাশোগিকে সৌদিরাই হত্যা করেছে : মার্কিন সিনেটর

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইস্তাম্বুলে কনস্যুলেটে ঢুকে নিখোঁজ ভিন্ন মতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে। তার নিখোঁজ হওয়ার সাথে সৌদি আরবের গোয়েন্দারাই জড়িত তাই তাদেরই এ বিষয়টি স্পষ্ট করতে হবে।

এ অভিযোগ করেছেন মার্কিন রিপাবলিকান প্রভাবশালী সিনেটর এবং বিদেশ সম্পর্ক বিষয়ক প্রধান বব কোর্কার। তবে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদক খাশোগিকে নির্যাতন ও হত্যা সংক্রান্ত কিছু অডিও-ভিডিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও তুরস্ক।

উদ্ধারকৃত রেকর্ডে দেখা গেছে গত ২ অক্টোবর তিনি কনস্যুলেটে প্রবেশ করার পরই তাকে হত্যা করা হয়েছে এমনকি তার অঙ্গচ্ছেদ করা হয়েছে।

আল-জাজিরা জানায় খাশোগি কনস্যুলেটে প্রবেশের পর কি হয়েছিল নাম প্রকাশ না করার শর্তে একজন কনস্যুলেট কর্মকর্তা তা বর্ণনা করেছেন বলে প্রকাশিত অডিওর মাধ্যমে জানা গেছে।

তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে এমনকি হত্যা করা হয়েছে যা উদ্ধারকৃত অডিওতে উঠে এসেছে। তবে এটি এখনো নিশ্চিত হওয়া যায়নি যে, ঠিক কিভাবে এই অডিও ভিডিওগুলো উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, ৫৯ বছর বয়সী জামাল খাশোগি সৌদি সরকারের সাবেক উপদেষ্টা হলেও সম্প্রতি তিনি সমালোচক হিসেবে আলোচিত হয়েছেন। তিনি একজন প্রখ্যাত লেখক এমনকি রাজনৈতিক মত বিশ্লোষক।

গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পরই খাশোগি নিখোঁজ হয়ে যান। তুর্কি কর্তৃপক্ষ তাকে হত্যার অভিযোগ করলেও সৌদি আরব বরাবরই তা অস্বীকার করে আসছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026