রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৯

বাংলাদেশীদের জন্য ইতালীর নতুন ভিসা: খুব সহজেই যেতে পারবেন ইতালী

বাংলাদেশীদের জন্য ইতালীর নতুন ভিসা: খুব সহজেই যেতে পারবেন ইতালী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইতালীতে আসতে বাংলাদেশীদের জন্য এই বছর থেকে নতুন করে চালু হয়েছে তিরোচিনিও ভিসা। তিরোচিনিও মানে ট্রেনিং বা শিক্ষানবীস বা ইন্টারনিসীপ ও বলতে পারি।

কি কি লাগবে এই ভিসা পাবার জন্য। এটা D টাইপ ভিসা (অর্থাৎ ৯০ দিনের বেশি ভিসা)।

যা যা লাগবে: ইতালীতে যে সব সরকারী অনুমদিত ট্রেনিং সেন্টার আছে, তাদের মাধ্যমে ট্রেনিং করার কন্টাক এর প্রমান পত্র লাগবে।

– আবেদন কারীর ইতালীতে থাকার জন্য বাসা ভাড়ার কন্টাক বা কোন ইতালিয়ান বা কোন বিদেশী যার ইতালীতে রেসিডেন আছে , সে তার বাসায় অতিথি হিসাবে রাখার প্রমান পত্র জমা দিতে হবে।

– আবেদনকারীর বাংলাদেশে স্কুল ডিগ্রি

– আবেদনকারীর নিজের বা তার নিকট আত্নীয়র গত ছয় মাসের বাংলাদেশের যেকোন ব্যাংকের এবং credit card এর লেনদেন দেখাতে হবে

– আবেদনকারীর সাথে নিকট আত্নীয়র সম্পর্কের প্রমান পত্র
– আবেদনকারীর ৩০ হাজার ইউরো (৩০ লাখ টাকা) র স্বাস্হ্য বীমা করতে হবে যা সেনজেন এরিয়া কভার করে।

– আবেদনকারীকে ফেরত যাবার টিকেট দেখাতে হবে

সুতরাং যারা সবগুলা পূরন করতে পারবেন তাঁরাই কেবল এ পথে এগুতে পারেন। অযথা প্রতারিত হবেন না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026