মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪

দুপুরে সৌদি বাদশাহর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

দুপুরে সৌদি বাদশাহর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরব সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

স্থানীয় সময় দুপুর দেড়টায় রিয়াদের রয়েল প্যালেস অব কিং এ এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০১৬ সালের পর রিয়াদে এটি হবে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি বাদশাহর দ্বিতীয় বৈঠক।

এ ছাড়া ২০১৪ সালে ক্ষমতায় আসার পর এটি প্রধানমন্ত্রীর চতুর্থ সৌদি সফর। এ বছরের এপ্রিলে সৌদি নেতৃত্বাধীন ২৩-দেশের যৌথ সামরিক মহড়া গালফ শিল্ড-১ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে তিনি সর্বশেষ সৌদি আরব গিয়েছিলেন।

পরে সৌদি বাদশার আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, স্থানীয় সময় বেলা ১১টায় কাউন্সিল অব সৌদি চেম্বার এবং রিয়াদ চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এরপর সৌদি রাজধানী রিয়াদে বাংলাদেশ চ্যান্সেরি ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় বিশেষ বিমানে করে মদিনার উদ্দেশে রিয়াদ ত্যাগ করবেন তিনি। সেখানে মসজিদে নববিতে মহানবী হজরত মুহাম্মদ (স.) এর রওজা জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।

তার এবারের সৌদি সফরে প্রতিরক্ষা ও তথ্য-প্রযুক্তি বিষয়ক দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে সৌদি সমর্থন আদায়ের বিষয়টিও গুরুত্ব পাবে।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে মঙ্গলবার সৌদি আরব পৌঁছান প্রধানমন্ত্রী। চার দিনের সফর শেষে শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026