মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

খাসোগজি হত্যা: সৌদি প্রিন্সকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিলেন পম্পেও

খাসোগজি হত্যা: সৌদি প্রিন্সকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিলেন পম্পেও

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সাংবাদিক জামাল খাসোগজি হত্যাকান্ডের ঘটনা তদন্তে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম বেঁধে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

সৌদি যুবরাজকে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, বিশ্ব পরিম-লে সৌদি আরবের অবস্থান ভূলুণ্ঠিত করতে না চাইলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে খাসোগজি হত্যার তদন্ত শেষ করতে হবে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন মাইক পম্পেও।

অ্যাক্সিওস বলছে, বৈঠকে যুবরাজ সালমানকে মাইক পম্পেও বলেছেন যে, ইস্তান্বুলে সৌদি কনস্যুলেটে ভয়ানকভাবে খাসোগজি হত্যার ঘটনায় সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে সৌদি আরবকে চিন্তা-ভাবনা করা প্রয়োজন।

ক্রমবর্ধমান বৈশ্বিক উদ্বেগের কারণে এ কেলেঙ্কারি মোকাবেলা করার সময় ‘সীমিত’ বলে সৌদি যুবরাজকে সতর্ক করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

খাসোগজি নিখোঁজের ঘটনায় সৌদি আরবের তদন্ত ‘পুঙ্খানুপুঙ্খ, পরিপূর্ণ এবং স্বচ্ছ’ হবে বলে এর আগে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেন মাইক পম্পেও। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বৈঠকের সময় খাসোগজি অন্তর্ধান ইস্যুতে তদন্তের ব্যাপারে যুবরাজের সঙ্গে কথা হয়েছে।

অ্যাক্সিওস বলছে, ইস্তান্বুলে সৌদি কনস্যুলেটে খাশোগিকে নৃশংসভাবে খুনের ঘটনায় যেভাবে গণমাধ্যমে খবর আসছে তাতে দিনের শেষে সৌদির পক্ষে অবস্থান নেয়া ডোনাল্ড ট্রাম্পের জন্য কঠিন হয়ে পড়ছে। বৈঠকের হাসিমাখা ছবি দেখা গেলেও যুবরাজের সঙ্গে পম্পেওর যে উত্তেজনাপূর্ণ কথাবার্তা হয়েছে সেটিও বুঝা যাচ্ছে।

খাসোগজি হত্যাকা- নিশ্চিতভাবেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ২ অক্টোবর তুরস্কে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের পর থেকে খাসোগজি নিখোঁজ হওয়া নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেন পম্পেও। তিনি সৌদি-তুরস্ক সফর করে এ ঘটনায় স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026