মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫

অচেতন অবস্থায় সালমান আমাকে ধর্ষণ করে: পূজা মিশ্রা

অচেতন অবস্থায় সালমান আমাকে ধর্ষণ করে: পূজা মিশ্রা

বিনোদন ডেস্ক: বলিউডে এখন কান পাতলেই শোনা যাচ্ছে বিভিন্ন যৌন হয়রানির খবর। নামিদামি অনেক তারকার বিরুদ্ধে একের পর এক অভিযোগ শোনা যাচ্ছে। এবার এই তালিকায় নাম উঠলো

এবার মুখ খুলেছেন পূজা মিশ্রা নামের এক মডেল-অভিনেত্রী। তার অভিযোগ সালমান খান তাকে অচেতন অবস্থায় ধর্ষণ করেন। একাধিকবার তিনি এমন ঘটনার শিকার হয়েছেন।

শুধু সালমান খান নন, সালমানের ভাই আরবাজ খানও পৃথক স্থানে তাকে ধর্ষণ করেছেন। এছাড়া শত্রুঘ্ন সিনহা তার লেপটপ চুরি করে গোপন তথ্য সরিয়ে নিয়েছেন বলেও অভিযোগ পূজার।

এই মডেল বলেন, দিল্লিতে সুলতান ছবির শুটিং চলাকালে সালমান তাকে ধর্ষণ করেন। পরে পৃথকভাবে তার ভাই আরবাজ খানও অন্য একদিন তাকে ধর্ষণ করেন। এই বিষয়টি সালমান-আরবাজের বাবা সেলিম খানকে জানালেও তিনি কোনও ব্যবস্থা নেননি।

এই ঘটনার জন্য পূজা সালমানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন। নিজের সঙ্গে ঘটে যাওয়া এই অভিজ্ঞতা শেয়ার করে একটি ভিডিও শেয়ার করেছেন পূজা।

সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কেউ কেউ পূজাকে ভারসাম্যহীন বলেও মন্তব্য করেছেন। তবে সালমান খান বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি।

সম্প্রতি তনুশ্রী দত্ত অভিযোগ করেছেন নানা পাটেকার ২০০৯ সালে সিনেমার শুটিং সেটে তাকে যৌন হয়রানি করেন। তনুশ্রীর এমন মন্তব্যের পর বলিউডে আলোচনার ঝড় উঠেছে।

এরপর বলিউড একাধিক অভিনেত্রী তাদের সঙ্গে ঘটে যাওয়া অভিজ্ঞতা শেয়ার করেছেন। এবার পূজা নামের এই মডেলও বিষয়টি নিয়ে মুখ ‍খুলেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026