মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

মুসলিম দেশ আলজেরিয়ায় নিষিদ্ধ বোরকা

মুসলিম দেশ আলজেরিয়ায় নিষিদ্ধ বোরকা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: কর্মস্থলে বোরকা নিষিদ্ধ করে নির্দেশনা জারি করেছে আফ্রিকার মুসলিম দেশ আলজেরিয়া। কোনো মুসলিম দেশ হিসেবে এ প্রথম সরকারিভাবে বোরকা নিষিদ্ধের ঘোষণা দিলে দেশটি।

এর আগে ডেনমার্ক, ফ্রান্স, বুলগেরিয়া ও লাৎভিয়াসহ বিভিন্ন ইউরোপীয় দেশে বোরকা নিষিদ্ধ করা হয়।

জারি করা ওই নির্দেশনায় বলা হয়, কর্মক্ষেত্রে কর্মীর পরিচয় নিশ্চিত করতে অবশ্যই তার মুখমণ্ডল অনাবৃত রাখা আবশ্যক। এ কারণে কর্মস্থলে নারীদের বোরকা পরা বা মুখ ঢেকে রাখা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

সরকারি এ সিদ্ধান্তের কঠোর সমালোনা করছে ইসলামি এ দেশটির জনগণ। এর আগে দেশটির সরকার পরীক্ষা হলে ছাত্রীদের বোরকা নিষিদ্ধ করেছিল। এ মাসে বোরকা নিষিদ্ধ করে সরকারি আদেশ জারি করা হলো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026