শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫১

দ্বিতীয় ব্রেক্সিট গণভোটের দাবিতে লন্ডনের রাস্তায় লাখো মানুষ

দ্বিতীয় ব্রেক্সিট গণভোটের দাবিতে লন্ডনের রাস্তায় লাখো মানুষ

শীর্ষবিন্দু নিউজ: ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিট নিয়ে আবারো গণভোটের দাবি উঠেছে।

ব্রেক্সিট নিয়ে দ্বিতীয়বার মতামত দেয়ার সুযোগ দিতে লাখো মানুষ লন্ডনের রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছে। শনিবারের বিক্ষোভ সমাবেশটিকে ব্রেক্সিট নিয়ে এ যাবৎকালের বৃহত্তম আন্দোলন বলেও দাবি করা হচ্ছে।

রয়টার্স জানায়, ইইউ সমর্থকরা যে বিক্ষোভ প্রদর্শন করেছে তা ব্রেক্সিটের সমর্থকদেরও টপকে গেছে। বিক্ষোভকারীরা নীল ও সোনালী রংয়ের ইইউ’র পতাকার পাশাপাশি ‘ব্রেক্সিট ব্লক’ ব্যানারও প্রদর্শন করেছে।

আবারো ভেবে মতামত দেয়ার সুযোগ দিতে নতুন করে আরেকটি গণভোট আয়োজন করতে ব্রিটেন সরকারের প্রতি আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, বিক্ষোভ সমাবেশটি এমন একটি সময় প্রদর্শন করা হল যখন বৃটিশ প্রধানমন্ত্রী আবারো ব্রেক্সিটচুক্তি করতে ব্যর্থ হয়েছেন। ২০১৯ সালের মার্চের মধ্যে ইইউ’র সাথে চ’ড়ান্ত ব্রেক্সিট চুক্তি স্বাক্ষর করার কথা থাকলেও এখনো সমঝোতায় আসা সম্ভব হয়নি।

যুক্তরাজ্যের অধীন উত্তর আয়ারল্যান্ড সীমান্ত নিয়ে আয়ারল্যান্ডের সাথে সমঝোতা না হওয়ায় ব্রেক্সিট চুক্তি নিয়ে নতুন আরেকটি আশঙ্কা তৈরি হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026