মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০৪

নাইজেরিয়ায় মুসলিম-খ্রিস্টান দাঙ্গায় নিহত ৫৫

নাইজেরিয়ায় মুসলিম-খ্রিস্টান দাঙ্গায় নিহত ৫৫

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যের একটি মার্কেটে মুসলমান ও খ্রিস্টান সম্প্রদায়ের দাঙ্গায় ৫৫ জন নিহত হয়েছেন।

তুচ্ছ ঘটনা কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় স্থানীয় পুলিশ ২২ জনকে গ্রেফতার করেছে। খবর ক্যাথলিক নিউজ ওয়ার্ল্ডের।

দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি জানান, রাজ্যের কাসুয়ান মাগানি শহরে ঠেলাগাড়িচালক যুবকদের মধ্যে বাদানুবাদের পর সংঘর্ষ ছড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রথমে গত বৃহস্পতিবার সংঘর্ষে দুজন নিহত হন। এর পর খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে হঠাৎ করে মুসলমানদের ওপর হামলা চালান। তারা মুসলমানদের ঘরবাড়ি পুড়িয়ে দেন।

এ ঘটনায় শহরটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। নাইজেরিয়ায় মুসলিম-খ্রিস্টান ধর্মভিত্তিক গোত্রগুলোর মধ্যে প্রায়ই এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। তুচ্ছ ঘটনা কেন্দ্র করে একে অপরের জীবন কেড়ে নেন তারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026