শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫১

সিলেটের মজুমদারীবাসীদের মিলনমেলা বসেছিল লন্ডনের ডেগেনহ্যামে

সিলেটের মজুমদারীবাসীদের মিলনমেলা বসেছিল লন্ডনের ডেগেনহ্যামে

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যের বসবাসরত সিলেটের মজুমদারী অধিবাসীদের এক পুর্ণমিলনী অনুষ্টিত হয় রবিবার লন্ডনের ডেগেনহ্যামের স্থানীয় একটি হলে।

বৃটেনের বিভিন্ন শহর থেকে পরিবার-পরিজন নিয়ে আগত মজুমদারীবাসীর এই সমাগম এক মিলন মেলায় পরিনত হয়। উৎফুল্ল মন নিয়ে সকলেই এই আয়োজন উপভোগ করেন। অনেকে ফিরে যান ফেলে দিনগুলোতে। এ সময় তারা তাদের সোনালী অতীতের স্মৃতি রোমন্থন করেন।

আয়োজিত এই মনোমুগ্ধকর অনুষ্ঠানে ফারজানা জামানের প্রানবন্ত উপস্থাপনায় বক্তব্য রাখেন- শাব্বির চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী, আব্দুল হান্নান, বাবলা, স্বপন খান, সৈয়দ ফয়সল আহমেদ, সৈয়দ আবিদুর রহমান, মিলাদ মজুমদার, মানিক ও সায়েক মজুমদার ছাড়াও আরো অনেকে।

এ সময় অনুষ্ঠানে আগত উপস্থিতিরা তাদের অভিমত এ রকম ব্যাক্ত করেন- আজকে আমরা যে রকম দিনটি একসাথে উপভোগ করলাম। একই রকম অনুষ্টান প্রতিবছর আয়োজন করলে আরো বেশি আনন্দ আমাদের মাঝে বিলিয়ে দিতে পারবো। এত আমাদের মাঝে সম্পর্ক আরো প্রসারিত হবে। সবাই এক বাক্যে প্রতিবছর এ রকম অনুষ্ঠানের আয়োজনের পক্ষে মত দেন।

অনুষ্ঠান শেষে সকলে এক সাথে খাবার খাওয়ার পর লন্ডনের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ‍পুরনো দিনের গানসহ নতুন নতুন অনেক গান উপভোগ করেন। স্থানীয় শিল্পীরাও গান গেয়ে আগতদের মাতিয়ে রাখেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026