শীর্ষবিন্দু নিউজ: জনসেবামূলক সংগঠন কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটির সাধারন সভা ২২শে অক্টোবর সোমবার অনুষ্ঠিত হয়।

আয়োজিত এই সভা সংগঠনের সভাপতি জুবের আলমের চৌধুরীর সভাপতিত্বে ও আতিকুর রহমানের পরিচালনায় বার্মিংহামের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
একই সভায় বক্তব্য রাখেন- মূর্শেদ খান, জুনেদ আলম চৌধুরী, মুজিবুর রহমান এপলো, বেলাল আহমদ বকত, হাফিজ রশিদ রানু, জুবের রহমান, কাইয়ূম চৌধূরী, এলাহী বকস এনাম, রুকুনুজ্জামান কচি, মুজিবুর রহমান মনজু, আরিফ ঊদ্দিন, আসাদুজজামান সুমন, সুয়েবুর রহমান, মোহাম্মদ আলী হেলাল, মুমিনুজ্জামান রাজু, মোহাম্মদ এজাজ, বাবলু মজুমদার, মেহমুদ আহমদ ও বাদশা মিয়াসহ আরো অনেকে।
এ সময় উপস্থিত সংগঠনের সহ-সাধারণ সম্পাদক এলাহী বক্স এনাম বাংলাদেশে অবস্থান কালে সংগঠনের বিভিন্ন কার্যক্রম উপস্থিত সদস্যদের অবহিত করেন। এতে উপস্থিত সকলেই কাজের প্রশংসা করেন।
সভায় উপস্থিত সদস্যগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়- আগামী সাধারন সভা ইউকের ইস্কানথপ শহরে ১৪ই জানুয়ারী ২০১৯ইং অনুষ্ঠিত হবে। এবং এই সভা আয়োজনের জন্য সংগঠনের সদস্য সুমন ও সুয়েব কে দায়িত্ব দেওয়া হয়।