রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৭

ভাষণে ব্রেক্সিট প্রসঙ্গ আনলেন ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ

ভাষণে ব্রেক্সিট প্রসঙ্গ আনলেন ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিট নিয়ে প্রথমবারের মত জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ব্রিটেনের রাণী।

তিনি সাধারণত রাজনৈতিক বিষয়ে কথা বলেন না এমনকি তাকে মনে করা হয় যেকান রকম রাজনীতিমুক্ত। কিন্তু ব্রেক্সিট ইস্যুতে তিনি ইইউ ত্যাগ করার পক্ষাবলম্বন করেই বক্তব্য দিয়েছেন।

ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ বলেন, ব্রেক্সিটের মাধ্যমে ইউরোপ ও অন্যান্য দেশগুলোর সাথে ব্রিটেনের একটি ভিন্নমাত্রার সম্পর্ক হতে যাচ্ছে। নেদারল্যান্ডস ব্রিটেনের অন্যতম মিত্র যারা যুক্তরাজ্যের অর্থনীতি ও সাংস্কৃতিক জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এমনকি নেদারল্যান্ডস ব্রিটেনে বিনিয়োগকারীদের মধ্যে সবচেয়ে বড়।

উল্লেখ্য, মঙ্গলবার ব্রিটেনের রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেন নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেকজান্ডার এবং তার স্ত্রী রাণী ম্যাক্সিমা। তাদের সম্মানে কথা বলতে গিয়েই রাণী ব্রেক্সিটের ভবিষ্যত নিয়ে আলোচনা করেন।

ইইউ ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে দু:খ প্রকাশ করলেও ব্রিটিশ জনগণের মতামতকে প্রাধান্য দেয়ার জন্য ব্রিটিশ সরকারের পদক্ষেপের প্রতি শ্রদ্ধাও জানান উইলেম-আলেকজান্ডার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026