রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৫

যুক্তরাজ্যে পুনরায় চালু হলো বিশ্বের প্রাচীনতম বৈদ্যুতিক ট্রেন

যুক্তরাজ্যে পুনরায় চালু হলো বিশ্বের প্রাচীনতম বৈদ্যুতিক ট্রেন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: একটি ঝোপে পরিত্যাক্ত অবস্থায় পাবার ১৫ বছর পর সচল করে আবারও ট্র্যাকে নামানো হয়েছে বিশ্বের প্রাচীনতম বৈদ্যুতিক ট্রেন।

৭০ এর দশকে তোলা ছবি দেখে ট্রেনটিকে সনাক্ত করেন স্টিফেন মিডলটন নামের এক রেল মেরামতকারি। বেশ কয়েকজন স্বেচ্ছসেবকের সহায়তায় দশকের বেশি সময় পরিশ্রমের পর তিনি ট্রেনটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনলেন।

এ বৈদ্যুতিক ট্রেনটি বিশ্বের প্রথম ট্রেন যেটিতে অভ্যন্তরীন কমবানশন ইজ্ঞিন ব্যবহৃত হয়েছিলো। সেসময় সব ট্রেনই ছিলো বাস্পচালিত। মাথার ওপর ঝোলানো বৈদ্যুতিক তারের বদলে ট্রেনটিতে নিজস্ব পাওয়ার প্ল্যান্ট ছিলো।

পেট্রোল চালিত এক ডায়নামো এত শক্তি সরবরহ করতো। ১৯৩০ এর দশকের পূর্বে ডিজেল ইজ্ঞিন তৈরিই হয়নি। দূর্বল শক্তির কারণে ৩০ এর দশকে ট্রেনটিকে অবসরে পাঠানো হয়।

নটিকে আবারও সচল করার বিষয়ে মেরামতকারি এটি আমার দেখা ৭০ এর দশকের ছবির মতোই চমকপ্রদ। আমি এটি খুঁজে বের করি এবং মালিকদের রাজি করাই এটি আমার কাছে বিক্রি করতে।

ছুটির দিনগুলো আমি বাড়িতে না থেকে এটি খুঁজতাম। একদিন ঝোঁপের মাঝে আমি এটি খুঁজে পাই। এরপর ১ হাজার পাউন্ডে আমি এটি কিনে নেই। একটি পাহাড়ের ওপর থাকায় আমার নামাতে কষ্ট হয়েছে। কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমার স্বপ্ন স্বার্থক হলো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026