নিউজ ডেস্ক: গোলাপগঞ্জে আব্দুল মুতলিব ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ২ দিনব্যাপী আব্দুল মুতলিব-আব্দুল মতিন ৩য় মেধাবৃত্তি পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। উপজেলার ধারাবহর মাশা মডেল টাউনস্থ আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার সরকারী, বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলের ২৭০ জন সমাপনী পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে হল পরিদর্শন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, গোলাপগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ উপজেলার সহকারি শিক্ষা অফিসার জনাব লুৎফুর রহমান, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জনাব রেজাউল করিম
ঢাকাদক্ষিণ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাঈল খান, ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার পারভেজ তালুকদার, বিশিষ্ট রাজনীতিবিদ ডা. আব্দুর রহমান, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতির সাহাব উদ্দিন আহমদ, ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ার আলমগীর, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সেক্রেটারী ও ঢাকাদক্ষিণ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ১ ও ইউপি সদস্য সেলিম আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ২ ও ইউপি সদস্য সেলিম আহমদ, ইউপি সদস্য হোসাইন আহমদ, ইউপি সদস্য আমান উদ্দীন, রাজনীতিবীদ আফজল হোসেন রফি, রাজনীতিবিদ নজরুল ইসলাম, সিলেট জেলার ও উপজেলার শ্রেষ্ট শিক্ষক জনাব খসরু পারভেজ, ছাত্রনেতা হোসেন আহমদ, সাংবাদিক ছানু মিয়া, সাংবাদিক মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, সাংবাদিক জাহিদ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমদ, সমাজসেবক কামরান আহমদ বোলন, শিক্ষক আতিকুল ইসলাম, মিহির চন্দ্র দাস, এবাদুর রহমান, আব্দুল হাকিম প্রমুখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।