শীর্ষবিন্দু নিউজ: জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। বিকালে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সংলাপে নেতৃত্ব দেবেন শেখ হাসিনা।
পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের সাথে ঐক্যফ্রন্টের সংলাপ হবে। শেখ হাসিনার দরজা কারো জন্য বন্ধ নয়। সোমবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের দেওয়া চিঠির জবাবে তাদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। সংলাপের নেতৃত্ব দেবেন দলীয় প্রধান সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সংলাপের তারিখ, সময়, স্থান শীঘ্রই জানানো হবে।