মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

চীনের অভাবনীয় সাফল্য: নোনাপানিতে ধান উৎপাদন

চীনের অভাবনীয় সাফল্য: নোনাপানিতে ধান উৎপাদন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: চীনের শাংডং প্রদেশে নোনাপানিতে ধান উৎপাদন করে সাফল্য পেয়েছে দেশটি।

নোনাপানিতে ক্ষারমুক্ত ধান উৎপাদনের মধ্য দিয়ে দেশটির ৮০ মিলিয়ন মানুষের খাদ্য চাহিদা পূরণ হওয়া সম্ভব বলে মনে করছেন কিংডাও সামুদ্রিক ধান গবেষণাকারী সংস্থার (আর এন্ড ডি সেন্টার) উপ-পরিচালক গুওডং ঝ্যাং।

গুওডং বলেন, নতুন এ ধান উৎপাদনের মধ্য দিয়ে চীনের মত একটি দেশে বড়ধরণের কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় অন্য দেশ থেকে ধান আমদানি প্রয়োজন হবে না।

গবেষণাকারীদের দেয়া তথ্যানুযায়ী, লবণাক্ত ও ক্ষারযুক্ত অনুর্বর মাটিতে এ ধান উৎপাদনের ফলে জমিগুলোর ফলনশীলতা বৃদ্ধি পেয়েছে। এরমধ্য দিয়ে ৬৫ হাজার বর্গ কিলোমিটারের বেশি লবণাক্ত ও অনুর্বর জমিতে চাষাবাস সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, চীনের ৬০ শতাংশ মানুষ যব ও ধানের ওপর নির্ভরশীল। এ বছরের শুরুতে দুবাইয়ের একটি মরুভূমিতে ক্ষার ছাড়া ধান উৎপাদন করে দেশটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026