বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৫

পিটাসবার্গ হামলার দায় ট্রাম্প নেবেন না

পিটাসবার্গ হামলার দায় ট্রাম্প নেবেন না

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর পিটাসবার্গে ইহুদিদের উপাসনালয়ে হামলার ঘটনার সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোন সম্পৃক্ততা নেই।

ঘৃণিত ওই হামলার সাথে তার কোন বক্তব্য, কাজ বা বার্তার কোনরকম সংশ্লিষ্টতা নেই তাই এর দায়ভার তিনি নেবেন না। সোমবার এক বিবৃতিতে জানান হোয়াইট হাউজের মুখপাত্র সারা স্যান্ডার্স।

সারা স্যান্ডার্স বলেন, পিটাসবার্গের জঘন্য ঘটনার সাথে ট্রাম্প ও তার প্রশাসনের বিরুদ্ধে অপবাদ দায়িত্বজ্ঞানহীন। হামলার ঘটনায় আটক ব্যক্তি ট্রাম্পের সমর্থকও নয়। এমনকি ইহুদি বিদ্বেষমূলক হামলা কোনভাবেই সহ্য করা হবে না বলে ট্রাম্প মন্তব্য করেছিলেন।

যদিও মার্কিন ইহুদিরা ট্রাম্পের বিরুদ্ধে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের অভিযোগ করেছেন এমনকি তাকে পিটাসবার্গে কখনোই স্বাগত জানানো হবে না বলেও মন্তব্য করেছেন।

উল্লেখ্য, গত শনিবার পিটাসবার্গের ইহুদি উপাসনালয়ে সন্ত্রাসী হামলায় অন্তত ১১ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন নারী যাদের বয়স ৫৪ থেকে ৯৭ এর মধ্যে।

হামলাকারী সন্দেহে ইতোমধ্যেই ৪৬ বছর বয়সী রবার্ট বৌয়ারস নামে একজন ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026