বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৫

যুক্তরাষ্ট্রে সিনাগগে হামলায় আক্রান্তদের স্থানীয় মুসলিমরা ১ লাখ ডলার সহায়তা দিয়েছে

যুক্তরাষ্ট্রে সিনাগগে হামলায় আক্রান্তদের স্থানীয় মুসলিমরা ১ লাখ ডলার সহায়তা দিয়েছে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের পিটাসবার্গে ইহুদিদের ধর্মীয় উপসানলয় সিনাগগে সন্ত্রাসী হামলায় আক্রান্তদের সহায়তা হিসেবে স্থানীয় মুসলিমরা ১ লাখ ডলার সহায়তা দিয়েছে।

ওই হামলায় ১১ জন নিহত হয়। প্রতিবেশি ইহুদিদের এধরনের সহায়তায় স্থানীয় মুসলিমরা প্রচারণা শুরু করলে মাত্র ৬ ঘন্টায় ২৫ হাজার ডলার জমা পড়ে। এরপর ২৪ ঘন্টায় তা ৫০ হাজার ডলার ছাড়িয়ে যায়। এ প্রচারণার লক্ষ্য এবার ১ লাখ ২৫ হাজার ডলার। টাইমস অব ইসরায়েল

মুসলিমদের দুটি স্থানীয় দাতব্য প্রতিষ্ঠান সেলিব্রেটমার্সি ও এমপাওয়ার চেঞ্জ এ প্রচারণার উদ্যোগ নেয়। এক বিবৃতিতে প্রতিষ্ঠান দুটি জানায় সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান আমাদের বিশ্বাসেরই অংশ এবং এ শক্তিশালী বার্তার জানান দিতেই ইহুদি প্রতিবেশিদের ওপর হামলার বিরুদ্ধে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি।

আহতদের চিকিৎসা, শোক সন্তপ্ত পরিবার ও নিহতদের সৎকারের জন্যে মুসলিমদের এ সয়াহতার অর্থ তুলে দেয়া হবে। বিবৃতিতে আরো বলা হয় যুক্তরাষ্ট্রের এধরনের সন্ত্রাসী হামলার কোনো স্থান নেই এবং এ বার্তা ইহুদি ও মুসলিমদের ঐক্য হিসেবেই আমরা দিচ্ছি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026