রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৭

প্রেস্কিপশনে গাঁজা সেবনের পরামর্শ দিচ্ছেন যুক্তরাজ্যের ডাক্তাররা

প্রেস্কিপশনে গাঁজা সেবনের পরামর্শ দিচ্ছেন যুক্তরাজ্যের ডাক্তাররা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃধবার থেকে প্রেস্কিপশনে ওষুধ হিসেবে গাঁজা সেবনের পরামর্শ দিচ্ছেন যুক্তরাজ্যের চিকিৎসকরা। এ বিষয়ে গত মাসেই দেশটির স্বরাষ্ট্র সচিব সাজিদ জাভিদ ঘোষণা দিয়ে রেখেছিলেন চিকিৎসার জন্য গাঁজাযুক্ত পণ্য সংক্রান্ত নীতিমালা শিথিল করা হবে।

বেশ কিছু ঘটনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েচে। এর মধ্যে উল্লেখযোগ্য দুই কিশোর মৃগিরোগী অ্যালফি দিনগেলি এবং বিলি ক্লাডওয়েলের চিকিৎসার ঘটনা। তারা গাঁজার তেল ব্যবহার কর উপকৃত হয়েছিলেন।

তবে এ প্রেস্কিপশন কোন সাধারণ চিকিৎসক দিতে পারবেন না। শুধুমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকরাই এ পরামর্শ দিতে পারবেন। অ্যালফির মা হ্যান্না দিয়েকন এ বিষয়ে নিজের সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেন আমি নিজে দেখেছি গাঁজা আমার সন্তানের জীবন কিভাবে বাঁচিয়েছে। গাঁজা ইশরের আশির্বাদ। আমরা পুরো পরিবার তাকে মৃত্যুর কাছাকাছি যেতে দেখেছি। আমরা তাকে এখন আনন্দময় জীবন যাপন করতে দেখছি। সারা দেশই গাঁজার মতো মহাষৌধ থেকে উপকার পাবে।

এদিকে বিলির মা শার্লট কাডওয়েল জানিয়েছেন তিনি নিজের আনন্দাশ্রু আটকে রাখতে পারছেন না। তিনি বলেন আমাদের সরকার অবশেষে একটি সাধুবাদ পাবার মতো কাজ করলো। আমাদের সন্তানদের কষ্ট এখন লাঘব হবে। গাঁজা আমাদের জীবনকে অনেকভাবে সহজ করতে পারে।

দেশবাসির চাপের মুখেই এই আইন শিথিল করা হয়েছে। দেশটির প্রধান চিকিৎসা উপদেষ্টা নিজেই মরকারকে এ পরামর্শ দিয়েছিলেন। তবে এই আইন শিথিল করা হলেও কড়াভাবে তা নজরদারি করা হবে বলে জানা গিয়েছে।

তবে দেশটির সরকারকে এখন থেকেই কানাডার মতো বিনোদনমূলক গাঁজা বৈধ করার জন্য চাপ দেওয়া হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026