বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০

মঙ্গলের মাটিকে রকেটের জ্বালানী হিসেবে ব্যবহারের পরিকল্পনা নাসার

মঙ্গলের মাটিকে রকেটের জ্বালানী হিসেবে ব্যবহারের পরিকল্পনা নাসার

প্রযুক্তি আকাশ ডেস্ক: মঙ্গলগ্রহে কোন অভিযান চালানোর ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো ফেরার সময় যথেষ্ট জ্বালানীর অভাব। পৃথিবী থেকে এত বিপুল পরিমান জ্বালানী পরিবহন কার্যত অসম্ভব।

এর সমাধানে নতুন এক পরিকল্পনা করেছেন নাসার বিজ্ঞানীরা। মঙ্গল থেকে ফেরার সময় জ্বালানী হিসেবে গ্রহটির মাটিকেই ব্যবহার করা হবে।

এজন্য প্রথমে মঙ্গলের মাটিতে কিছু হলেও পানির উপস্থিতি রয়েছে বলে বিজ্ঞানীরা বিশ্বাস করেন। এই পানিকে ইলেক্ট্রলাইসিস এর মাধ্যমে হাইড্রোজেন এবং অক্সিজেনে আলাদা করা সম্ভব।

হাইড্রোজেনকে আলাদা করে গ্রহটির মাটিতে প্রাপ্ত কার্বনের সহায়তায় বানানো হবে মিথেন। এই মিথেনকেই জ্বালানী হিসেবে ব্যবহার করা সম্ভব।

লাল গ্রহটিতে এর ফলে মানুষ পাঠানো সম্ভব হবে বলে মনে করে নাসা। এর সাথে রোবটও পাঠানো হবে যারা মাটি সংগ্রহ করবে।

এ বিষয়ে নাসার গবেষকদলটির প্রধান কুওর্ড লেউট বলেন এই প্রযুক্তির কারণেই একদিন মানুষ মঙ্গলে বসবাস ও কাজ করতে পারবে। ক্রুডের মতে মানুষ নিয়মিত প্রতিবেশি গ্রহটিতে যাবে সে দিন খুব বেশি দূরে নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026