শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫০

ব্রিটিশ বাংলাদেশী স্কুলছাত্রী নিখোঁজ

ব্রিটিশ বাংলাদেশী স্কুলছাত্রী নিখোঁজ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকা নিউহাম থেকে ১৪ বছর বয়সী এক বাংলাদেশি বংশোদ্ভূত স্কুলছাত্রী নিখোঁজ হয়েছেন। শ‌নিবার (৩ নভেম্বর) সন্ধ্যা থে‌কে নোহা মহসিন নামের ওই স্কুলছাত্রীর খোঁজ মিলছে না।

‌নি‌খোঁজ ছাত্রীর বাবার পারিবারিক বন্ধু ও টাওয়ার হ্যামলেটস কাউন্সি‌লের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ শ‌নিবার রা‌তে জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় নোহা বাসা থেকে বের হয়ে আর সে ফিরে আসেনি। বন্ধুরাও তার খোঁজ জানাতে পারেনি।

নোহার বাবার নাম মো. মহসিন এবং তিনি একজন কমিউনিটি একটিভিস্ট। তার বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলায়। বাইরে যাওয়ার সময় নোহার পরনে ছিল বেগুনি রঙের সুয়েটার ও সি ব্লু হ্যাট।

এদিকে নোহার রহস্যজনক নি‌খো‌জের ঘটনায় তার বাবা–মা সহ স্বজনরা উ‌দ্বিগ্ন হ‌য়ে প‌ড়েছেন। লন্ডন মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ সূত্র জানায়, নোহার সন্ধা‌নে তারা তদন্ত শুরু ক‌রে‌ছে।

এর আগে ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রিন থেকে ৩ স্কুলছাত্রী নিখোঁজ হয়েছিলেন। পরে জানা যায় তারা আইএসে যোগ দিতে সিরিয়ায় চলে গিয়েছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026