রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৫

ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন বিদেশিরাও

ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন বিদেশিরাও

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: অন্য দেশে বাস করছেন এমন বিদেশি নাগরিকও ব্রিটেনের সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন। ব্রিটিশরা আর সেনাবাহিনীতে যোগ দিতে তেমন ইচ্ছুক নয়।

আগ্রহ হারিয়ে ফেলায় সেনাবাহিনীতে লোক নিয়োগে হতাশ হয়ে বিদেশি নাগরিকদের ওপর ভরসা করতে হচ্ছে ব্রিটেনকে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনীতে কাজ করার ক্ষেত্রে যে কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হিসেবে দেশটিতে ৫ বছর বাস করার বাধ্যবাধকতা রয়েছে তাও বাতিল করার উদ্যোগ নিয়েছে।

এবছর ব্রিটেনের নৌ, সেনা ও বিমান বাহিনীতে সাড়ে ১৩’শ লোকবল বিদেশি নাগরিক হিসেবে যোগ দিচ্ছে। ভারত, অস্ট্রেলিয়া, কানাডা ও ফিজির নাগরিকরা ব্রিটিশ সেনাবাহিনীতের যোগ দিচ্ছেন সবচেয়ে বেশি। এবং এরা ব্রিটেনে বাস করছেন না।

তবে ৫ বছর ধরে ব্রিটেনে বাস করছেন এমন ২’শ বিদেশি নাগরিক দেশটির সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন প্রতিবছর। আগামী বছরের শুরুতে ব্রিটেনের নৌ ও বিমান বাহিনী যে লোকবল নিয়োগ দিতে যাচ্ছে সেখানে এই নতুন বিধি অনুসরণ করা হবে।

ব্রিটেনে নিয়মিত ভাবে বিভিন্ন বাহিনীতে লোকবল নিয়োগ হ্রাস পেয়েছে ৫.৭ ভাগ। নিয়মিত ৮২ হাজার সেনা ও ২৪’শ প্রকৌশলী ঘাটতি রয়েছে ব্রিটেনে যা এ দশকের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে বিমান বাহিনীর বৈমানিক ও বুদ্ধিমত্তা বিশ্লেষকেরও বিপুল ঘাটতি রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026