রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৯

ইলেকট্রিক কারের ব্যাটারি তৈরিতে ১শ কোটি ইউরো বিনিয়োগ জার্মানির

ইলেকট্রিক কারের ব্যাটারি তৈরিতে ১শ কোটি ইউরো বিনিয়োগ জার্মানির

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইলেকট্রিক কারের নতুন প্রজন্মের ব্যাটারি তৈরিতে নিয়োজিত একটি জার্মান কনসোর্টিয়ামে ১শ কোটি ইউরো বিনিয়োগ করছে দেশটির সরকার।

এই বাণিজ্যিক কনসোর্টিয়াম নতুন প্রজন্মের ব্যাটারি সেল উৎপাদনে নিজস্ব গবেষণা কেন্দ্রস্থাপন করবে। জার্মান সরকারের বিনিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স জানায়, এশিয় বাজারের বৃহৎ বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি নির্মাতাদের প্রতিযোগিতার মুখে জার্মান শিল্পকে স্বয়ংস¤পূর্ণ করতে দেশটির সরকার এই বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্ত জার্মান কর্মসংস্থান বৃদ্ধি করবে এবং জ্বালানি তেল ব্যবহারকারী ইঞ্জিনের ব্যবহার কমিয়ে আনতেও সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছে জার্মান সরকার। আগামী সপ্তাহে এই বিনিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেবে জার্মান সরকার।

তবে বার্লিনের বিনিয়োগ সিদ্ধান্ত সাম্প্রতিক সময়ে ইউরোপিয় ইলেকট্রিক কার নির্মাতারা যে এশিয় বাজারের প্রতিযোগী দেশগুলোকে মোকাবেলায় একীভূত হচ্ছে সেদিকেই ইঙ্গিত করছে।

ইলেকট্রিক গাড়ির ব্যাটারি নির্মাণের দিক থেকে এশিয়ার চীন, জাপান ও দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানগুলো তাদের ইউরোপীয় প্রতিযোগীদের তুলনায় এগিয়ে রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026