বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২

কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক নিয়ে এলো সিনহুয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক নিয়ে এলো সিনহুয়া

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্বে প্রথম বারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক নিয়ে এলো চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া। দেশটির ঝেজিয়াং প্রদেশে চলমান ৫ম বিশ ইন্টারনেট সম্মেলন উপলক্ষে এই উপস্থাপককে আনা হলো।

এই সংবাদ উপস্থাপক এর চেহারা এবং গলার আওয়াজ পুরুষের মতো। তার চেহারার অভিব্যক্তিও সত্যিকারের মানুষের মতোই। কৃত্রিম বুদ্ধিমত্তাটি বিভিন্ন সংবাদের ভিডিও দেখে নিজে শিখতে পারে এবং একজন পেশাদার সংবাদ উপস্থাপকের মতোই স্বাভাবিকভাবে সংবাদ পড়তে পারে।

এই বুদ্ধিমত্তা যৌথভাবে বানিয়েছে সিনহুয়া এবং চীনা সার্চ ইঞ্জিন কোম্পানি সোগোউ ডট কম। কৃত্রিম বুদ্ধিমত্তাটি সংবাদের শুরুতে ইংরেজিতে বলেছে হ্যালো আপনারা শুনছেন ইংরেজি সংবাদ। আমি আপনাদের সংবাদ জানাতে নিরলসভাবে কাজ করে যাবো।

আমি আপনাদের নতুন ধরনের সংবাদ অভিজ্ঞতা দিতে কাজ করছি। এটির একটি ভিন্ন চেহারার চীনা ভার্সনও রয়েছে। সিনহুয়া জানিয়েছে, এই সংবাদ উপস্থাপক ২৪ ঘণ্টা কাজ করতে সক্ষম।

তার কোনো অলসতা নেই কোনো ক্লান্তি নেই এবং কোনো বেতনও নেই। এই কৃত্রিম বুদ্ধিমত্তা তাদের সংবাদ ব্যয় কমাবে বলে মনে করে সিনহুয়া।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026