রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৭

এখনও সাদাকালো টেলিভিশন দেখে ব্রিটিশরা

এখনও সাদাকালো টেলিভিশন দেখে ব্রিটিশরা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের নাগরিকরা এখনও সাদাকালো টেলিভিশন দেখে, এটা অনেকে বিশ্বাসই করতে চাইবে না। ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলেও সত্যি। বিশ্বের উন্নত দেশগুলোর তালিকার শুরুর দিকে থাকা এই দেশটির অনেক মানুষ এখনও স্বাচ্ছন্দ্যে সাদাকালো টেলিভিশন দেখেন।

যুক্তরাজ্যের টিভি লাইসেন্সিং প্রতিষ্ঠানের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্যে এখনও সাত হাজারের বেশি মানুষ সাদাকালো টিভি দেখে।

দেশটিতে রঙিন টেলিভিশন যাত্রা শুরু করে ১৯৬৭ সালে। তখন উইম্বলডন সম্প্রচারের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। অবশ্য মানুষ রঙিন টিভি দেখতে শুরু করে ১৯৭০ এর দশকে গিয়ে। ওই সময় বিশ্বকাপ দেখতে অনেকে নতুন টিভি কেনেন।

গার্ডিয়ানের ওই প্রতিবেদনে বলা হয়, ১৯৭০-এর দশকে ব্রিটেন দুইভাগে বিভক্ত ছিল- যারা রঙিন টিভি দেখে এবং যারা দেখে না। মূলত তখন রঙিন টিভি ছিল আভিজাত্যের প্রতীক।

রঙিন টেলিভিশনের বয়স ৫০ বছরের বেশি হলেও কেন এখনও সাদাকালো টিভিতে পড়ে আছে যুক্তরাজ্যের কিছু নাগরিক?

এর ব্যাখ্যায় গার্ডিয়ান বলছে, দেশটিতে সাদাকালো টিভির জন্য লাইসেন্স ফি হিসেবে ৪৯ পাউন্ড বা প্রায় ৫ হাজার ৩২৮ টাকা পরিশোধ করতে হয়। অন্যদিকে রঙিন টেলিভশনের জন্য দিতে হয় ১৪৬ পাউন্ড বা প্রায় ১৬ হাজার টাকা।

এছাড়া নান্দনিক দিক দিয়ে সাদাকালো টিভির অবস্থান রঙিন টিভির চেয়ে অনেক ওপরে বলে মনে করেন কিছু ব্রিটিশ। এই ধরনের স্ক্রিনের সাহায্যে অনেক কিছু ব্যাখ্যা করা সম্ভব হয় বলেও মনে করেন তারা। এসব কিছু মিলিয়েই এখনও দেশটিতে এতো মানুষ সাদাকালো টিভি দেখে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026