রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৯

জাকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হলো সাসেক্স বাংলাদেশী ক্যাটারার্স এসোসিয়েশনের ২য় শেফ এ্যাওয়ার্ড ও গালা ডিনার

জাকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হলো সাসেক্স বাংলাদেশী ক্যাটারার্স এসোসিয়েশনের ২য় শেফ এ্যাওয়ার্ড ও গালা ডিনার

আকরাম হোসেইন: কঠোর ঘাম আর শ্রমের বিনিময়ে যে শিল্পটা গড়ে তুলেছেন আমাদের পূর্বসুরিরা সেই কারি ইন্ড্রাস্ট্রীজ আজ ধ্বংসের পথে।

ব্রিটিশ সরকারের কঠোর নীতির কারণে মুখ থুবড়ে পড়েছে এই ব্যবসাটি। সাসেক্্র বাংলাদেশী ক্যাটারিং এসোসিয়েশনের শেফ এ্যাওয়ার্ড এবং গালা ডিনারে অংশ নিয়ে এসব মন্তব্য করেন সংশ্লিষ্টরা।

সংগঠনের চেয়ার ইউসুফ ইসলাম বলেন দীর্ঘ চল্লিশ বছর কারী ইন্ড্রাস্ট্রীর সাথে জড়িত। কিন্তু বর্তমানে সময়ের এই কঠিন অবস্থা সত্যিই দু:খজনক। সংগঠনের জেনারেল সেক্রেটারী আসকর আলী বলেন এ সমস্যার সমাধানে সবাইকে একসাথে কাজ করতে হবে।

অনুস্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি টিম লাউটন। এতে আরো উপস্থিত ছিলেন বারগিস হিল মেয়র কাউন্সিলর ক্রিস চেরী, এশিয়ান ক্যাটারিং ফ্যাডারেশনের প্রেসিডেন্ট ইয়াওর খান, কারী লাইফ ম্যাগাজিনের চিফ এডিটর নাহাস পাশা সহ সংশ্লিষ্টরা। এই শিল্পকে ঠিকিয়ে রাখতে সরকারের তরফ থেকে কি কি করণীয় তাও বললেন তারা।

অনুস্টানে মোট আটজনকে পুরস্কৃত করা হয়। প্রাক্তন চেয়ার এম.এ.মন্নানকে লাইফ টাইম এচিভম্যান্ট এ্যাওয়ার্ড প্রদান করা হয়।  তাদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

আরো উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ার  এম.এ. কাইয়ূম, মাতাব মিয়া, মিল্লিক মিয়া চৌধুরী, মো: ওয়াহিদ, সদ্য সাবেক চেয়ার তফাজ্জুল হুসাইন সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

পুরো আয়োজনে বক্তৃতার ফাকে ফাকে চলে জনপ্রিয় শিল্পীদের গান ও নাচের পরিবেশনা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026