রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১২

যুক্তরাজ্য-ইইউ ঐকমত্য ব্রেক্সিট চুক্তির খসড়ায়

যুক্তরাজ্য-ইইউ ঐকমত্য ব্রেক্সিট চুক্তির খসড়ায়

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: শেষ পর্যন্ত খসড়া ব্রেক্সিটচুক্তিতে সম্মত হয়েছে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন-ইইউ।

মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র কার্যালয় থেকে জানানো হয়, ব্রেক্সিট বা ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার ওপর গণভোটের দুইবছরেরও বেশি সময় ধরে দরকষাকষির পর অবশেষে খসড়াচুক্তিতে সম্মতি দিতে পেরেছে দুপক্ষ। বুধবার খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা করতে জরুরি কেবিনেট বৈঠক ডেকেছেন মে।

ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানান, বুধবারের বৈঠকে খসড়াচুক্তির ওপর বিস্তারিত আলোচনা হবে। এছাড়া, পরবর্তী পদক্ষেপ নিয়েও কথা চলবে। এছাড়া, ইইউ-ভুক্ত বাকি ২৭ দেশের প্রতিনিধিদেরও ব্রাসেলসে বুধবার একই সময় একত্রিত হওয়ার কথা রয়েছে।

থেরেসা মে ইইউ ও তার নিজের দল দু’দিক থেকেই ২৯ মার্চ ইইউ থেকে বেরিয়ে যাওয়া নিয়ে এতদিন বেশ চাপে ছিলেন। ইইউ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিলো, আইরিশ সীমান্ত নিয়ে পরিষ্কার ও বাস্তবসম্মত কোনও প্রস্তাব না থাকলে ব্রেক্সিট নিয়ে আর আলোচনায় বসবে না তারা।

উল্লেখ্য, কেবিনেটে খসড়াচুক্তি অনুমোদন পেলেও সেটি ব্রিটিশ পার্লামেন্টে পাস হতে হবে। যদিও সেখানে মে সমর্থিত এমপি সংখ্যা খুবই সীমিত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026