বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৫

হোয়াইট হাউজে প্রবেশাধিকার সীমিত করতে যাচ্ছেন ট্রাম্প

হোয়াইট হাউজে প্রবেশাধিকার সীমিত করতে যাচ্ছেন ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: হোয়াইট হাউজে প্রবেশাধিকার সীমিত করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কোন সাংবাদিক হোয়াইট হাউজে প্রবেশের অনুমতি পাবে আর কে পাবে না তা কেবল হোয়াইট হাউজই নির্ধারণ করবে বলে আদালতে উত্থাপিত নথিতে জানিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট। নথিগুলো ট্রাম্পের বিরুদ্ধে সিএনএন’র মামলার প্রেক্ষিতেই আদালতে জমা দেয়া হয়েছে।

অতীতের সকল ইতিহাস ভঙ্গ করে হোয়াইট হাউজ ভবন ও এর অনুষ্ঠানগুলোতে সাংবাদিকদের প্রবেশ সীমিত করতে যাচ্ছেন ট্রাম্প।

জনসাধারণের ক্ষেত্রেও এই সীমিতকরণ নীতি কার্যকর হবে। এখন থেকে কোন কোন সাংবাদিক হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে প্রবেশ করবে এবং কোন কোন সাংবাদিক হোয়াইট হাউজের কর্মকর্তাদের সাক্ষাতকার নিতে পারবে তা নির্ধারণ করে দেয়া হবে বলে ট্রাম্পের আইনজীবী জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর ট্রাম্পের সাংবাদিক সম্মেলনে সিএনএন’র আইনজীবী জিম অ্যাকোস্টার ট্রাম্পকে প্রশ্ন করা নিয়ে বিরুপ পরিবেশ তৈরি হয়। এতে অ্যাকোস্টা হোয়াইট হাউজে প্রবেশাধিকার হারান। পরে অ্যাকোস্টার আইডি কার্ড প্রত্যাহার করে নেয়ায় ট্রাম্প ও তার কয়েকজন সহকারির বিরুদ্ধে মামলা করে মার্কিন এই গণমাধ্যমটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026