শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫১

লন্ডন বাংলা প্রেসক্লাবের নতুন অফিস বাংলাটাউনে উদ্বোধন

লন্ডন বাংলা প্রেসক্লাবের নতুন অফিস বাংলাটাউনে উদ্বোধন

শীর্ষবিন্দু নিউজ: বিলেতে সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন লন্ডন বাংলা প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন হয়েছে বাঙ্গালীর প্রানকেন্দ্র বাংলাটাউনে।

১৬ই নভেম্বর শুক্রবার জাকজমকপূর্ন সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে লন্ডন বাংলা প্রেসক্লাবের অফিস উদ্বোধনের মধ্যদিয়ে ক্লাবের নতুনযুগের সূচনা হয়েছে।

ঐতিহ্যবাহী বাংলাটাউন সংলগ্ন প্রিন্সলেট স্ট্রীটে ক্লাবের অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংগঠনের সভাপতি সৈয়দ নাহাস পাশা। সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের এর পরিচালনায় ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

অফিস উদ্বোধনের পরে ক্লাবের সদস্যরা বর্তমান কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যদের ফুল দিয়ে অভিনন্দন জানান।

উদ্ধোধনী অনুষ্ঠানে জানানো হয়, শীঘ্রই অফিস ক্রয়ের জন্য ব্যাংকের রাখা ফান্ড দিয়ে ঘর কিনা হবে এবং সেখান থেকে আয়কৃত টাকা দিয়েই অফিসের ভাড়াসহ অন্যান্য খরচ মেঠানো সম্ভব হবে। এছাড়া কোন ব্যক্তি, প্রতিষ্ঠান এখন থেকে প্রেসকনফারেন্স করতে হলে ক্লাবের অফিসেই করতে পারবেন বলে জানানো হয়।

অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিপুল সংখ্যক ক্লাব সদস্য ও অতিথিবৃন্দ। বিশেষ করে প্রতিষ্ঠাতা সদস্যসহ সিনিয়র সদস্যদের উল্লেখ্যযোগ্য উপস্থিতি লক্ষ্যে করা যায়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- ক্লাবের সহ সভাপতি মাহবুবুর রহমান, ট্রেজারার আ স ম মাসুম, প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী, সাবেক সভাপতি বেলাল আহমদ, নবাব উদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, মোহম্মদ এমদাদুল হক চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য শেখ মোজাম্মেল হোসেন কামাল।

উল্লেখ্য, ১৯৯৩ সালে মাত্র কয়েকজন সংবাদ কর্মী নিয়ে যাত্রা শুরু করা লন্ডন বাংলা প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকে ক্লাব সদস্যদের দীর্ঘদিনের দাবী ছিল নিজস্ব একটি অফিস প্রতিষ্ঠা। অফিস ক্রয়ের বিশাল অংকের ফান্ড ব্যাংকে থাকলেও নানান জটিলতায় অফিস ক্রয় সম্ভব না হলেও শেষ পর্যন্ত ভাড়া করা অফিসেই উঠতে হয়েছে সংগঠটিকে।

লন্ডন বাংলা প্রেসক্লাব ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে বিলেতের প্রচীনতম সাপ্তাহিক পত্রিকা জনমতে অস্থায়ী কার্যালয় হিসেবেই ব্যবহৃত হয়। যা বর্তমানে নিজস্ব অফিসে স্থানান্তরিত হলো শুক্রবার।

 

 

 

 

 

 

 

 

 

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026