বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩

বিশ্বের সর্ববৃহৎ স্পোর্টস শপিংমল নির্মাণ করছে দুবাই

বিশ্বের সর্ববৃহৎ স্পোর্টস শপিংমল নির্মাণ করছে দুবাই

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ১২টি ফুটবল খেলার মাঠের সমান এলাকায় বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস শপিংমল চালু হবে ২০২০ সালে দুবাইতে।

দুবাই ভিভা সিটি নামে একটি প্রতিষ্ঠান এটি তৈরি করছে। তিনতালা থাকবে শপিংমলটির। নিচতালায় বিভিন্ন খেলার টুর্নামেন্ট আয়োজনের ব্যবস্থা থাকবে। খেলাধুলার জগতে এক ‘অভূতপূর্ব স্তরে’ এধরনের শপিংমল বিশে^র নজর সহজেই কাড়বে বলে নির্মাতারা আশা করছেন। আরব বিজনেস

স্পোর্টস শপিংমলের বাকি দুটিতলায় থাকবে বিভিন্ন বিখ্যাত আন্তর্জাতিক স্পোর্টস ব্রান্ডের পণ্য বিক্রি ও তাদের কার্যক্রম পরিচালনার অফিস। থাকবে বিশাল আকারের রেঁস্তোরা ও ক্যাফে। বৃহৎ আকারের এলইডি ডিসপ্লে প্যানেলে শপিংমলে আগত লোকজন আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্টগুলো দেখতে পারবে।

ভিভা সিটি’র হেড অব ডিজাইন এডগার বোভ বলেন, নকশা ও কার্যক্রমে এ শপিংমল বিস্ময়ের সৃষ্টি করবে। বিনোদন ও কেনাকাটায় থাকবে সেরা স্বাক্ষর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

All rights reserved © shirshobindu.com 2012-2026