সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৫

ঘরে ঘরে ভার্চুয়াল এ্যাসিসট্যান্ট চালু করছে গুগল

ঘরে ঘরে ভার্চুয়াল এ্যাসিসট্যান্ট চালু করছে গুগল

প্রযুক্তি আকাশ ডেস্ক: আপনার ঘরে পর্যন্ত গুগল এখন ভাচুয়াল এ্যাসিসট্যান্ট চালু করে দেবে। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিকোর এক মাল্টি-মিলিয়ন-ডলার বাড়িতে শীর্ষ এ প্রযুক্তি কোম্পানি মডেল স্মার্ট হোম ডিভাইস বসিয়ে হোমগ্যাজেট সার্ভিস পরখ করে দেখেছে।

একদিনের পরীক্ষামূলক কার্যক্রমে চমৎকার ফলও পাওয়া গেছে। কারণ গুগলের ভার্চুয়াল এ্যাসিসট্যান্টকে আপনি হয়ত নির্দেশ দিলেন বাসায় ফিরতে আপনার কুড়ি মিনিট সময় লাগবে। এবং পূর্ব নির্দেশ অনুযায়ী সে রাইসকুকার চালু করে দেবে। ঘরে এসেই আপনি পেয়ে যাবেন গরম ভাত।

আপনি কাউকে ফোনকলের যে জবাব দিতে চান, গুগল ভার্চুয়াল এ্যাসিসট্যান্ট আপনার নির্দেশ পেলে সে ম্যাসেজ তৈরি করে পাঠিয়ে দেবে। সিএনএন

আগামী কয়েক সপ্তাহের মধ্যে এধরনের সেবা চালু করতে যাচ্ছে গুগল। আপনার বাচ্চা কোন কার্টুন দেখতে চায় তাও দেখিয়ে দেবে ভার্চুয়াল এ্যাসিসট্যান্ট। চাইলে তা রেকর্ড করে রাখবে আপনার বাচ্চা যদি স্কুলে থাকে। কোনো রেসিপি পছন্দ হলে অফিস থেকে বলে দেবেন, ঘরে ফিরে রেকর্ডকৃত রেসিপি দেখে রান্না করে নেবেন।

আপনি কিভাবে বাস করতে চান, আপনার বাচ্চাদের সময়মত সঠিক পরামর্শ বা কোন সময় ঘুমাবেন এর সব দায়িত্ব নেবে ভার্চুয়াল এ্যাসিসট্যান্ট। সময়মত চালু হয়ে যাবে আপনার কার্পেট পরিস্কারের যন্ত্র। কিংবা বাচ্চাদের শোনাতে শুরু করবে ঘুমপাড়ানি গল্প।

ধারণা করা হচ্ছে অ্যামাজন, সামসাং, এ্যাপেল ও গুগল ভার্চুয়াল এ্যাসিসট্যান্ট সেবা দিতে নিজেদের মধ্যে বেশ ভালই বাণিজ্যিক প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে পড়বে। ইন্টারনেট ভিত্তিক ভয়েচ কমান্ড বা কণ্ঠস্বরের নির্দেশ খুব শিগগির ভার্চুয়াল এ্যাসিসট্যান্টকে রুপান্তর করবে নতুন এক পণ্যে আর প্রযুক্তির ওপর মানুষের দৈনন্দিন নির্ভরতা আরো এক ধাপ বাড়বে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026