শীর্ষবিন্দু নিউজ: সিলেট সদর এসোসিয়েশনের কার্যকরী কমিটির প্রথম সভা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ উডিহাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি সেলিম উল্ল্যাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আহমদ জয়েদের পরিচালনায় কার্যকরী কমিটির সদস্যদের মধ্য বক্তব্য রাখেন- সামসুজ্জামান সাবুল, শাহিন হোসেইন, আব্দুস সত্তার বাবর, সেলিম খান, আব্দুল মোকিত, জামাল আহমদ, এলাহী বক্স এনাম, সুমন আহমেদসহ আরো অনেক নির্বাহী সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন- জিয়ার আহমদ, নওশাদ নূর, মুর্শেদ আহমদ, নুরুল ইসলাম, মমতাজুর রহমান, হেলালউজ্জামান, সায়েদুর রহমান, সৈয়দ শাহিনসহ অন্যান্য নির্বাহী সদস্যবৃন্দ।
সভায় নতুন কমিটির অভিষেক ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তাব উথাপন করা হলে তা সর্ব সম্মতিক্রমে গৃহিত হয়।
আগামী ডিসেম্বরের ১৬ থেকে ১৮ তারিখের মধ্য এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।