মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

ইয়েমেনে মানবাধিকার পরিস্থিতির বিপর্যয়

ইয়েমেনে মানবাধিকার পরিস্থিতির বিপর্যয়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: প্রায় তিন বছরের যুদ্ধে ইয়েমেনের সংকট ভয়াবহ রুপ নিয়েছে। দেশটিতে এখন চরম মানবিক সংকট দেখা দিয়েছে।

দুর্ভিক্ষ, কলেরা ও অপুষ্টিসহ নানাবিধ সমস্যা দেশটির মানুষের জীবন দুর্বিসহ করে তুলেছে। ইয়েমেনের তায়েজ শহরের একটি হাসপাতালে দেখা যায়, শুধু হাড় ও চামড়া নিয়ে একটি শিশু শুয়ে আছে। শিশুটির বয়স ১০ বছর হলেও ওজন মাত্র ৮ কেজি। তার নাম গাজি সালেহ।

গত চার বছরে ইয়েমেনে ১৪ মিলিয়ন মানুষ দুর্ভিক্ষের ঝুঁকির সম্মুখীন হয়েছে। ইমান আলী নামের হাসপাতালের এক সেবিকা বার্তা সংস্থা এএফপিকে জানান, গাজী অপুষ্টিজনিত কারণে ভুগছেন। পরিপূর্ণভাবে খাবার না পাওয়ায় তার এই অবস্থা।

চিকিৎসক এবং সেবিকারা হাসপাতালে ভর্তি হওয়া এমন শিশু রোগীদের সিরিঞ্জের মাধ্যমে খাবার খাওয়ানোর চেষ্টা করে । কারণ শিশুগুলো এতোই দুর্বল যে তাদের খাবার গিলে খাওয়ার মতো শক্তিটুকুও অবশিষ্ট নেই।

ইয়েমেনে ২২ মিলিয়নের বেশি লোক এখন বেঁচে থাকার জন্য মানবিক সহায়তা নির্ভর করেন। ইউএনআইসিইএফ-র মতে ইয়েমেনে প্রায় ২ বছর ধরে শিক্ষকরা কোন প্রকার বেতন এবং ভাতা পাচ্ছেনা। এর প্রেক্ষিতে স্কুল গুলো প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে। ফলে ইয়েমেনের প্রায় ৪৫ লাখ শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত হতে পারে।

ইয়েমেনের যুদ্ধে প্রায় ২৫০০ বেশি স্কুল ক্ষতিগ্রস্থ হয়েছে। যে স্কুলগুলো ক্ষতিগ্রস্থের সম্মুখীন হয়েছে সেগুলো এখন সশস্ত্র বাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026