রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৯

ব্রেক্সিট চুক্তিতে আইরিশ পার্লামেন্টের ব্যাপক সমর্থন

ব্রেক্সিট চুক্তিতে আইরিশ পার্লামেন্টের ব্যাপক সমর্থন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: গত সপ্তাহে মধ্যস্ততাকারীকর্তৃক অনুমোদিত খসড়া ব্রেক্সিট চুক্তিতে সমর্থন জানিয়েছে আয়ারল্যান্ড পার্লামেন্টের সিংহভাগ। বুধবার পার্লামেন্টের প্রায় সকল বড় দল সমর্থন জানায় খসড়া চুক্তিটিতে। সূত্র : রয়টার্স

যদিও এই ভোটটির কোনও আইনি বৈধতা নেই। কেননা, আগামী রোববার ইউরোপীয় পার্লামেন্টে খসড়াটি অনুমোদন পাওয়াই সর্বাধিক গুরুত্বপূর্ণ।

তবে, এই ভোটের আয়োজন করে আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারদকার এটিই দেখাতে চেয়েছেন যে পার্লামেন্টের সিংহভাগ রাজনীতিকই তার পক্ষে রয়েছে। অবশ্য, আইরিশ পার্লামেন্টে ১৫৮ সদস্যের মধ্যে ১০জনেরও কম সদস্য এর বিরোধিতা করেছেন।

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিমন কভনি জানান, খসড়া চুক্তিটির প্রতি আইরিশ পার্লামেন্টের এই সমর্থন রোববারের ইইউ পার্লামেন্টকে এই বার্তা দেবে যে আয়ারল্যান্ড এর সাথেই আছে।

প্রসঙ্গত, ব্রেক্সিট চুক্তির একটি বড় বিতর্ক ছিলো ব্রিটেন-উত্তর আয়ারল্যান্ড সীমান্ত নিরাপত্তা ইস্যুটি নিয়ে। খসড়া চুক্তিতে আয়ারল্যান্ডের এই সমর্থন তাই চূড়ান্ত অনুমোদনের জন্য একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026