বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০৮

নির্বাচনী বিজ্ঞাপনের নীতি পরিবর্তন করল গুগল

নির্বাচনী বিজ্ঞাপনের নীতি পরিবর্তন করল গুগল

প্রযুক্তি আকাশ ডেস্ক: নির্বাচনী বিজ্ঞাপনের ক্ষেত্রে নতুন নীতি প্রকাশ করেছে অনলাইনে সার্চ ইঞ্জিন গুগল। ইউরোপীয় রাষ্ট্রগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোম্পানিটি তাদের নীতির পরিবর্তন করেছে। সূত্র: রয়টার্স

ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানায়, বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপনের ব্যাখ্যা দিয়ে দরখাস্ত করতে হবে। দরখাস্তের সত্যায়িত জবাব পাওয়ার পরই দাতারা রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য অর্থ পরিশোধ করবেন এবং এই প্রক্রিয়ার মধ্যদিয়েই দাতারা বিজ্ঞাপন দিতে পারবেন বলে গুগল জানিয়েছে। গুগল রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য একটি স্বচ্ছতামূলক প্রতিবেদন প্রকাশ করবে। প্রতিবেদনটি প্রকাশের পর বিজ্ঞাপনগুলো গুগলে সার্চ করেও দেখা যাবে।

এদিকে ইউরোপীয় কমিশন জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও গুগলসহ অন্যান্য টেক ফার্মগুলোকে নির্বাচনকে প্রভাবিত করা ঠেকাতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে। কোনভাবেই যেন ভুয়া খবর প্রচারের মাধ্যমে ইউরোপীয় নির্বাচন ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে গত সেপ্টেম্বরেই তাদের সতর্ক করা হয়। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও ফেসবুকের মাধ্যমে প্রভাব সৃষ্টি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026